ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

অল্পের জন্য বেঁচে গেলেন নায়ক বাপ্পী

  • আপলোড সময় : ০২-০৬-২০২৫ ০৪:৪৬:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৫ ০৪:৪৬:০৩ অপরাহ্ন
অল্পের জন্য বেঁচে গেলেন নায়ক বাপ্পী
জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পী চৌধুরী ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেছেন। রোববার (১ জুন) দিবাগত মধ্যরাতে রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভারে এই দুর্ঘটনা ঘটে। ব্যক্তিগত গাড়িতে করে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে তার গাড়িকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয় একটি ট্রাক।

ঘটনার বর্ণনায় বাপ্পী বলেন, ‘রাত ১২টার দিকে আমি নারায়ণগঞ্জ থেকে ফিরছিলাম। গাড়িটি স্বাভাবিকভাবেই ফ্লাইওভারে উঠেছিল। হঠাৎ করেই পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। গাড়িটি উল্টে যেতে যেতেই আমি কোনোভাবে প্রাণে বেঁচে যাই।’

তিনি আরও বলেন, ‘এখনও ট্রমার মধ্যে আছি। সামান্য পার্থক্য হলেই ঘটনা ভয়াবহ হতে পারত।’

ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, ফ্লাইওভারের একপাশে সড়ক বিভাজকের পাশে বসে আছেন হতভম্ব বাপ্পী। তার পাশেই পড়ে আছে দুমড়ে-মুচড়ে যাওয়া ব্যক্তিগত গাড়িটি।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি আটক করে এবং দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত জানার জন্য চালককে হেফাজতে নেয়। এ ঘটনায় থানায় একটি মামলাও দায়ের হয়েছে।

সৌভাগ্যক্রমে কোনো শারীরিক ক্ষতি না হলেও এই দুর্ঘটনা বাপ্পী চৌধুরী ও তার ভক্তদের জন্য ছিল এক ভীতিকর অভিজ্ঞতা। সামাজিক মাধ্যমে ভক্তদের অনেকে তার সুস্থতার খবরে স্বস্তি প্রকাশ করেছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা