ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

চলছে হজের শেষ মুহূর্তের প্রস্তুতি, সৌদি পৌঁছেছেন ১৩ লাখ মুসল্লি

  • আপলোড সময় : ০২-০৬-২০২৫ ০৫:১৩:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৫ ০৫:১৩:১৩ অপরাহ্ন
চলছে হজের শেষ মুহূর্তের প্রস্তুতি, সৌদি পৌঁছেছেন ১৩ লাখ মুসল্লি
সৌদি আরবে পবিত্র হজের শেষ মুহূর্তের প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। এরইমধ্যে মক্কায় কাবা শরিফ তাওয়াফে ব্যস্ত হয়ে পড়েছেন ১৩ লাখের বেশি মুসল্লি। ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে মুখরিত পবিত্র নগরী।

আগামী বুধবার ৮ জিলহজ মিনার উদ্দেশে রওনা দিয়ে শুরু হবে হজের মূল আনুষ্ঠানিকতা। এবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১৮ লাখ মুসল্লি হজ পালন করছেন। এর মধ্যে সমুদ্রপথে গিয়েছেন ৫ হাজার ৮৮ জন। বাকিরা গেছেন আকাশপথে। সবথেকে বেশি মুসল্লি এবারও ইন্দোনেশিয়ার।

মসজিদুল হারামে চলছে তাওয়াফ, নামাজ ও কান্নাজড়ানো দোয়া। কেউ কাবা শরিফ স্পর্শ করে প্রার্থনায় মগ্ন, কেউ আবার গুনাহ মাফের আকুতি জানাচ্ছেন। অনেকে নিজ দেশের পাশাপাশি গাজাবাসীর শান্তির জন্যও আল্লাহর দরবারে প্রার্থনা করছেন।

হজ নির্বিঘ্ন করতে সৌদি সরকার নিয়েছে ব্যাপক প্রস্তুতি। নিরাপত্তা জোরদারে শহরজুড়ে মোতায়েন করা হয়েছে হাজার হাজার সদস্য। ব্যবহৃত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (AI) আধুনিক প্রযুক্তি। গরম থেকে রক্ষা পেতে ৫০ হাজার বর্গমিটার এলাকায় ছাউনির ব্যবস্থা রাখা হয়েছে।

৮ জিলহজ মিনায় অবস্থানের পরদিন মুসল্লিরা যাবেন আরাফাতে। আরাফাতের দিনকে হজের মূল দিন হিসেবে ধরা হয়। সেখানে দিনভর অবস্থান শেষে রাত কাটাবেন মুজদালিফায়। সেখান থেকে কংকর সংগ্রহ করে ১০ জিলহজ ইদুল আজহার দিন শয়তানকে পাথর মারা হবে। এরপর কোরবানি ও মাথা মুণ্ডনের মাধ্যমে সম্পন্ন হবে প্রধান আনুষ্ঠানিকতা।

পরে মুসল্লিরা করবেন বিদায়ী তাওয়াফ। আর ১১ ও ১২ জিলহজ মিনায় পাথর নিক্ষেপের মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা