ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

এবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ক্লাসেন

  • আপলোড সময় : ০২-০৬-২০২৫ ০৫:১৭:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৫ ০৫:১৭:০০ অপরাহ্ন
এবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ক্লাসেন
মে-জুন মাস যেন বিদায়ের বার্তা নিয়েই হাজির হয়েছে ক্রিকেট ভক্তদের জন্য। মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতীয় দুই মহাতারকা—রোহিত শর্মা ও বিরাট কোহলি। এরপর জুনের শুরুতেই ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। এবার সেই তালিকায় যুক্ত হলেন দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটার হেনরিখ ক্লাসেন।

সোমবার (২২ জুন) ইন্সটাগ্রাম পোস্টে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান ৩৩ বছর বয়সী ক্লাসেন। তবে বাকি তারকাদের মতো নির্দিষ্ট কোনো ফরম্যাট নয়—সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসর নিলেন এই মারকুটে ব্যাটার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন বার্তায় ক্লাসেন লেখেন, “আজকের দিনটা আমার জন্য কষ্টের। দীর্ঘদিন চিন্তা করে, অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার কঠিন সিদ্ধান্ত নিয়েছি। এটা আমার এবং আমার পরিবারের জন্যই সবচেয়ে ভালো হবে বলে মনে করি।”

তিনি আরও যোগ করেন, “এখন আমি পরিবারকে সময় দিতে চাই। আশা করি, এই সিদ্ধান্ত আমাকে সেই সুযোগ দেবে।”

দক্ষিণ আফ্রিকার হয়ে তিন ফরম্যাট মিলিয়ে ১২২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ক্লাসেন। বিদায়ী বার্তায় তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন কোচ, সতীর্থ ও সমর্থকদের প্রতি।

এর আগেই, চলতি বছরের জানুয়ারিতে লাল বলের ক্রিকেট (টেস্ট) থেকে অবসর নিয়েছিলেন ক্লাসেন। চারটি টেস্ট খেলেছিলেন তিনি, যদিও সেখানে বলার মতো সাফল্য পাননি।

তবে সাদা বলের ক্রিকেটে ছিলেন দারুণ কার্যকর। ৬০টি ওয়ানডেতে ৪৩.৬৯ গড়ে করেছেন ২১৪১ রান, যার মধ্যে রয়েছে ক্যারিয়ারসেরা ১৭৪ রানের ইনিংস। টি-টোয়েন্টি ফরম্যাটেও ১৪১.৮৪ স্ট্রাইক রেটে করেছেন ১০০০ রান, সর্বোচ্চ ৮১ রান।

ক্রিকেটকে বিদায় বললেও, ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ক্লাসেনের ব্যাট গর্জে ওঠার অপেক্ষায় থাকবে তার ভক্তরা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা