ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

জার্মানির হাসপাতালে আগুনে মৃত্যু ৩, আহত ৩৫

  • আপলোড সময় : ০২-০৬-২০২৫ ০৫:১৯:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৫ ০৫:১৯:৩৬ অপরাহ্ন
জার্মানির হাসপাতালে আগুনে মৃত্যু ৩, আহত ৩৫
জার্মানির হামবুর্গে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে একটি হাসপাতাল। প্রাণ গেছে অন্তত ৩ জনের, আহত হয়েছেন ৩৫ জনের বেশি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। রোববার (১ জুন) মধ্যরাতে হামবুর্গের মারিয়েন হাসপাতালে এই দুর্ঘটনা ঘটে। খবর বিবিসির।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রাতের নীরবতা ভেঙে হঠাৎ নিচতলা থেকে ছড়িয়ে পড়ে আগুন। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো হাসপাতালে। আগুনে দগ্ধ ও ধোঁয়ায় আহত হন রোগী ও স্টাফ মিলিয়ে অন্তত ৩৫ জন। তাদের মধ্যে অন্তত ১৮ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আগুন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই হাসপাতালের একাধিক ইউনিট খালি করা হয়। গুরুতর আহতদের মধ্যে দুইজনকে তাৎক্ষণিকভাবে পাশের হাসপাতালে স্থানান্তর করা হয়।

হামবুর্গ অগ্নিনির্বাপণ বিভাগের মুখপাত্র লরেঞ্জ আর্টম্যান জানান, “বয়সজনিত কারণে চলাফেরায় অক্ষম রোগীদের করিডোরে ধরে ধরে বের করে আনতে হয়েছে। সৌভাগ্যবশত, আগুন অন্য কক্ষে ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।”

তবে ঠিক কী কারণে আগুনের সূত্রপাত—তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে হামবুর্গ পুলিশ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা