ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

তাজউদ্দীন আহমদ ডিগ্রি কলেজের নাম বহালের নির্দেশনা

  • আপলোড সময় : ০২-০৬-২০২৫ ০৬:১৮:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৫ ০৬:১৮:৩২ অপরাহ্ন
তাজউদ্দীন আহমদ ডিগ্রি কলেজের নাম বহালের নির্দেশনা
গাজীপুরের কাপাসিয়ায় অবস্থিত সরকারি শহীদ তাজউদ্দীন আহমদ ডিগ্রি কলেজের নাম পরিবর্তনের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। কলেজটির নাম না পাল্টাতে ইতোমধ্যেই নির্দেশনা দিয়েছে সরকার।

সোমবার (২ জুন) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

স্ট্যাটাসে তিনি লেখেন, "গত কয়েকদিন ফেসবুকে অনেকেই কলেজটির নাম পরিবর্তন প্রসঙ্গে আমাকে ট্যাগ করেছেন। যদিও এটি আমার মন্ত্রণালয়ের আওতাভুক্ত নয়, তবুও আজ শিক্ষা উপদেষ্টা আবরার ভাইয়ের সঙ্গে কথা বলার সুযোগ হয়। তিনি জানিয়েছেন, কলেজটির নাম পরিবর্তন না করার নির্দেশনা ইতোমধ্যেই দেওয়া হয়েছে। বিষয়টি প্রক্রিয়াধীন।"

ফারুকী আরও লেখেন, "মুক্তিযুদ্ধ আমাদের জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। এর নায়কদের প্রতি আমাদের সম্মান সর্বোচ্চ পর্যায়ের হওয়া উচিত। কেউ কেউ মুক্তিযুদ্ধ ও জুলাই মাসকে মুখোমুখি দাঁড় করাতে চায়, কিন্তু এর আড়ালে তারা নিজেদের দীর্ঘদিনের অপকর্ম ঢাকার চেষ্টা করছে।"

উল্লেখ্য, গত ২৯ মে দেশের ৩৭ জেলার ৬৮টি সরকারি কলেজের নাম পরিবর্তন করে একটি প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। ওই তালিকায় ‘সরকারি শহীদ তাজউদ্দীন আহমদ ডিগ্রি কলেজ’-এর নাম পরিবর্তন করে ‘কাপাসিয়া সরকারি ডিগ্রি কলেজ’ রাখা হয়।

এ সিদ্ধান্ত প্রকাশের পর সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিবাদ শুরু হয়। অনেকে দাবি করেন, মুক্তিযুদ্ধের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের নাম সরিয়ে ফেলা ইতিহাস ও চেতনার প্রতি অবমাননার শামিল।

সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে ইতোমধ্যেই নাম পরিবর্তনের সিদ্ধান্ত স্থগিত হওয়ায় স্থানীয় জনগণ ও সচেতন মহলে স্বস্তি ফিরে এসেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে