ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

শাকিব খানের সঙ্গে ছবি তুলে মিষ্টি জান্নাতের ‘স্টান্টবাজি’

  • আপলোড সময় : ০২-০৬-২০২৫ ০৬:৩৭:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৫ ০৬:৩৭:০৪ অপরাহ্ন
শাকিব খানের সঙ্গে ছবি তুলে মিষ্টি জান্নাতের ‘স্টান্টবাজি’
ফেসবুক খুলে হঠাৎ চোখে পড়ে তিনটি ছবি—ঢালিউডের সুপারস্টার শাকিব খানের সঙ্গে চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। বিমানের আসনে পাশাপাশি বসা, পরপর তিনটি সেলফি। ছবিতে হাসিমুখ মিষ্টির, পাশে গম্ভীর শাকিব।

ক্যাপশনে মাত্র দুটি শব্দ—‘লাভ লাভ’।

আর তাতেই যেন আগুনে ঘি। মুহূর্তেই ভাইরাল। রাত না পোহাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি তিনটি নিয়ে শুরু হয়ে যায় নানা ব্যাখ্যা, বিশ্লেষণ, মিম, ট্রল।

বিষয়টা হালকা নয়। কারণ, এই মিষ্টি জান্নাতকে ঘিরেই বছরখানেক আগেও গুঞ্জন উঠেছিল—শাকিব খান আবার বিয়ে করছেন, পাত্রী একজন ডাক্তার, আবার তিনি নায়িকাও! সেসময় অনেকেই মিষ্টিকেই সেই ‘রহস্যময়ী’ ভেবেছিলেন।

কারণ একটাই—চিকিৎসা পেশার পাশাপাশি অভিনয়েও সরব মিষ্টি জান্নাত। তখন গণমাধ্যমে বারবার মুখ খুললেও কখনো সরাসরি কিছু বলেননি তিনি। শুধু জানিয়েছিলেন, “সময়ই সব বলবে।” আর এই ‘সময়’ হয়তো অনেকের কাছেই এসে হাজির হয়েছে মধ্যরাতে, ফেসবুকের নিউজফিডে।

ছবিগুলোর ভেতরের গল্প জানার জন্য সকাল থেকেই যোগাযোগের চেষ্টা চলে মিষ্টি জান্নাতের সঙ্গে। ফোন করা হলে একাধিকবার কেটে দেন, মেসেজেও সাড়া নেই। মুখে কুলুপ আঁটা।

তবে শাকিব খান এখনও মুখ না খুললেও ‘তাণ্ডব’ সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, শাকিব খান তার টিম নিয়ে কলকাতা থেকে ঢাকায় ফিরছিলেন, ‘তাণ্ডব’-এর ডাবিং শেষে। একই ফ্লাইটে ছিলেন মিষ্টি জান্নাতও। বিমানে শাকিবকে দেখে নিজ থেকেই এগিয়ে যান, তুলেন ছবিগুলো। তারপর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সৃষ্টি করেন ‘লাভ লাভ’ রহস্য।

তবে এই আচরণ ভালোভাবে নেয়নি শাকিব ভক্তরা। অনেকেই বলছেন, “একই নাটক তো আগেও দেখেছি। আবার সেই স্টান্টবাজি।”

শুধু ভক্ত নয়, সিনেমাপ্রেমী সাধারণ দর্শকরাও প্রশ্ন তুলেছেন—শাকিব খানের মতো একজন প্রতিষ্ঠিত তারকার পাশে এমন ঘনিষ্ঠ ছবি প্রকাশ করার পেছনে উদ্দেশ্যটা কী? নিছক সেলফি, না নতুন কোনো স্ক্রিপ্টের শুরু?

সব প্রশ্নের উত্তর এখনো অধরা। মিষ্টি জান্নাত এখনো নীরব। আর শাকিব খানও, অভ্যস্ত ভঙ্গিতে, পুরো ঘটনার বাইরে।

তবে আলোচনার ঢেউ থামার কোনো লক্ষণ নেই।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা