ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

প্যারিসে গ্রেভিন মিউজিয়াম থেকে ম্যাকরনের মূর্তি সরিয়ে রাশিয়ার দূতাবাসে রেখে প্রতিবাদ

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৫ ০২:১১:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৫ ০২:১১:৫৭ অপরাহ্ন
প্যারিসে গ্রেভিন মিউজিয়াম থেকে ম্যাকরনের মূর্তি সরিয়ে রাশিয়ার দূতাবাসে রেখে প্রতিবাদ
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের মোমের মূর্তি প্যারিসের বিখ্যাত গ্রেভিন মিউজিয়াম থেকে সরিয়ে এনে রাশিয়ার দূতাবাসের সামনে রেখে প্রতিবাদ জানিয়েছে গ্রিনপিস। সোমবার (৩ জুন) পরিবেশবাদী এই সংগঠনের তিন কর্মী এই কর্মসূচি চালায়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের বরাতে এই তথ্য জানা গেছে।

প্রতিবাদের মাধ্যমে গ্রিনপিস ফ্রান্সের রাশিয়ার সঙ্গে চলমান ব্যবসায়িক সম্পর্ক এবং জলবায়ু সংকট মোকাবিলায় সরকারের দুর্বল অবস্থানের বিরুদ্ধে বার্তা দিতে চায়।

এক বিবৃতিতে গ্রিনপিস জানায়, "ফরাসি প্রেসিডেন্ট ম্যাকরন রাশিয়ার সাথে ফ্রান্সের সব ধরনের বাণিজ্যিক চুক্তি বাতিল এবং ইউরোপজুড়ে সাহসী ও টেকসই পরিবেশগত রূপান্তর নিশ্চিত না করা পর্যন্ত তিনি গ্রেভিন মিউজিয়ামের মতো একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠানে মূর্তি স্থাপনের যোগ্য নন।"

ঘটনার পরপরই ফ্রান্স সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। গ্রেভিন মিউজিয়ামও এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

গ্রিনপিসের এক মুখপাত্র জানান, কর্মীরা সাধারণ দর্শনার্থীর বেশে মিউজিয়ামে প্রবেশ করে পরিকল্পিতভাবে ম্যাকরনের মূর্তিটি সরিয়ে নেয়। বাইরে অপেক্ষমাণ অন্য কর্মীদের একটি গাড়িতে করে মূর্তিটি দ্রুত স্থানান্তর করা হয়। পুরো অভিযানে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।

গ্রিনপিস ফ্রান্সের পরিচালক জঁ-ফ্রঁসোয়া জুলিয়ার বলেন, “আমরা ইউক্রেনকে ফ্রান্স ও ইউরোপের সমর্থনের বিরুদ্ধে নই। কিন্তু যদি আমরা নৈতিকভাবে সামঞ্জস্যপূর্ণ হতে চাই, তাহলে ইউক্রেনকে সমর্থন করে একই সঙ্গে রাশিয়া থেকে বিপুল পরিমাণ গ্যাস, ইউরেনিয়াম ও রাসায়নিক সার আমদানি চালিয়ে যাওয়া যায় না।”

প্রসঙ্গত, ফ্রান্স, বেলজিয়াম ও স্পেন বর্তমানে ইউরোপের এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানিকারক শীর্ষ দেশগুলোর অন্যতম। ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার জ্বালানির ওপর নির্ভরতা কমাতে উদ্যোগ নিলেও, বেশ কিছু দীর্ঘমেয়াদি চুক্তি—যেগুলোর মেয়াদ ২০৪১ সাল পর্যন্ত—বাতিল করা সম্ভব হয়নি। এসব চুক্তির সঙ্গে যুক্ত রয়েছে ফ্রান্সের টোটাল এনার্জিস এবং ন্যাচারগির মতো বড় কোম্পানিগুলো।

গ্রিনপিস জানিয়েছে, তারা ম্যাকরনের মূর্তিটি ফেরত দেবে, তবে নির্দিষ্ট সময় জানায়নি।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার