ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

৭ দিনে ২০ লাখ হাজিদের জন্য স্পেশাল মেট্রো ট্রিপ ব্যবস্থা সৌদির

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৫ ০২:১৪:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৫ ০২:১৪:০৯ অপরাহ্ন
৭ দিনে ২০ লাখ হাজিদের জন্য স্পেশাল মেট্রো ট্রিপ ব্যবস্থা সৌদির
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে হজযাত্রীদের চলাচল সহজ করতে আল-মাশাআর আল-মুকাদ্দাসাহ মেট্রো লাইন এবার রেকর্ড সংখ্যক যাত্রী পরিবহনের পরিকল্পনা করেছে। আগামী সাত দিনে এই মেট্রো ৪ হাজার ৯০০ ট্রিপ পরিচালনার মাধ্যমে প্রায় ২০ লাখ হজযাত্রী পরিবহন করবে বলে জানিয়েছে সৌদি রেল কর্তৃপক্ষ। সোমবার (২ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানায় সৌদি সংবাদমাধ্যম আরব নিউজ।

শুধুমাত্র হজ মৌসুমেই চালু হওয়া এই বিশেষ রেলসেবা মিনা, আরাফাত ও মুযদালিফার মধ্যে চলাচল করে, যা পবিত্র স্থানগুলোর মধ্যে যাত্রী পরিবহনকে দ্রুত, নিরাপদ ও দক্ষ করে তোলে।

সৌদি পরিবহন ও লজিস্টিক সেবা মন্ত্রণালয়ের মুখপাত্র সালেহ আল-জুয়াইদ বলেন, এবারের হজে অংশ নিতে এখন পর্যন্ত ৭১টি দেশের ২৩৮টি গন্তব্য থেকে ৩ হাজার ৩১৪টি ফ্লাইটে হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এতে অংশ নিয়েছে ৬২টি এয়ারলাইন্স।

তিনি আরও জানান, হরমাইন হাই-স্পিড রেলওয়ের ট্রিপ সংখ্যা এবার গত বছরের তুলনায় ৭৫ শতাংশ বেড়েছে। পাশাপাশি, চালু হয়েছে নতুন এক উদ্যোগ—‘লাগেজ ছাড়াই হজ’, যার আওতায় যাত্রীদের মালামাল আলাদাভাবে পরিবহন করে গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে।

চলতি হজ মৌসুমে ২৫ হাজারের বেশি বাসও হজযাত্রীদের আরামদায়ক ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে নিয়োজিত থাকবে।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার