ঢাকা , বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ , ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে একে-৪৭ থাকবে পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার ভিয়েতনাম-শ্রীলঙ্কা থেকে ‘নারী আমদানির’র প্রস্তাব দেয়ায় দ.কোরিয়ার নেতা বহিষ্কার বিদেশ থেকে ‘কুমারী নারী আমদানির’ প্রস্তাব দক্ষিণ কোরিয়ায় সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ফ্ল্যাট পেল হাদির পরিবার, চাবি-দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা নির্বাচনের ৩ দিন যান চলাচলে বিধিনিষেধ, ভোট দিতে যাবেন যেভাবে ৫০তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫ পান বিক্রেতার হাতে টাকা গুঁজে দেওয়ার ভিডিও ভাইরাল, ক্ষমা চাইলেন ব্যারিস্টার শাহরিয়ার ঠাকুরগাঁওয়ে শাশুড়ির নির্বাচনি প্রচারণায় বিলেতি বউমা ২০০ পর্যবেক্ষক নিয়ে ইউরোপীয় ইউ‌নিয়ন মাঠে নামছে আজ ঢাকা-৩ আসনে সুষ্ঠু ভোট নিশ্চিতে যৌথ বাহিনীর মহড়া এবার নাহিদ ইসলামের দ্বৈত নাগরিকত্বের বৈধতা নিয়ে রিট প্রেমিককে ডেকে এনে স্বামীর সঙ্গে নির্মম কাণ্ড নববধূর ভোটের আগে মোবাইল ব্যাংকিংয়ের লেনদেনে কড়াকড়ি নির্বাচন ঘিরে গাড়ির চাপ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯ কিলোমিটার যানজট চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ড উপকূলে ডুবল পণ্যবাহী জাহাজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান শেষ পর্যন্ত ঢাকা ১৮ আসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা মান্নার ঢাকায় হালকা শীতের আমেজ

নিঃসন্দেহে গাজায় যুদ্ধাপরাধ করেছে ইসরায়েল: ম্যাথিউ মিলার

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৫ ০২:১৫:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৫ ০২:১৫:২৯ অপরাহ্ন
নিঃসন্দেহে গাজায় যুদ্ধাপরাধ করেছে ইসরায়েল: ম্যাথিউ মিলার
মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সাবেক মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, গাজায় হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে। স্থানীয় সময় সোমবার (২ জুন) স্কাই নিউজ-এ প্রচারিত একটি পডকাস্ট সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

মিলার বলেন, "এতে কোনো সন্দেহ নেই যে ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে।" যদিও তিনি বিষয়টিকে গণহত্যা হিসেবে অভিহিত করতে নারাজ, তবে একাধিক ঘটনাকে যুদ্ধাপরাধ বলে মনে করেন।

তিনি ব্যাখ্যা করে বলেন, “যুদ্ধাপরাধ সংঘটনের দুটি দিক রয়েছে—প্রথমত, রাষ্ট্রীয় নীতিগত সিদ্ধান্তের মাধ্যমে সংঘটিত অপরাধ; দ্বিতীয়ত, বেপরোয়া আচরণের ফলে সংঘটিত অপরাধ। গাজা পরিস্থিতিতে রাষ্ট্রীয় পর্যায়ে যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে কিনা, সেটি একটি উন্মুক্ত প্রশ্ন। কিন্তু ব্যক্তি পর্যায়ে—ইসরায়েলি সৈন্যদের দ্বারা—যুদ্ধাপরাধ হয়েছে, তা প্রায় নিশ্চিত।”

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলের শেষ দুই বছরে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালনকারী ম্যাথিউ মিলারের এই মন্তব্য ওয়াশিংটনের নীতিগত অবস্থানের সঙ্গে ভিন্নতর দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে একে-৪৭ থাকবে

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে একে-৪৭ থাকবে