ঢাকা , শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ , ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামের ১৬ আসনে ৪২ ম্যাজিস্ট্রেট নিয়োগ হাদির বিষয়ে আশার গল্প শোনানোর মতো পরিস্থিতি নেই: ডা. সায়েদুর রহমান ফের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদীকে গ্রেফতার করল ইরান নিবিড় পর্যবেক্ষণে হাদি, হাসপাতালে ভিড় না করার আহ্বান তাসনিম জারার তফসিলকে স্বাগত জানিয়ে দায়িত্বশীলদের নতুন নির্দেশনা দিলেন জামায়াত আমির ওসমান হাদী গুলিবিদ্ধ, নেওয়া হয়েছে ঢামেকে বিএনপি কখনো ধর্মের নামে রাজনীতিতে বিভক্তি আনতে চায় না: সালাহউদ্দিন জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে সংসদ ভেঙে দিলেন থাই প্রধানমন্ত্রী আন্তর্জাতিক জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করলো বুলগেরিয়া সরকার রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যার ঘটনায় কিশোর গ্রেফতার গলায় পোড়া দাগ ছিল একমাত্র ক্লু, যেভাবে ধরা পড়েন আয়েশা বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটালাইজ করার নির্দেশ হাইকোর্টের ত্বকে বয়সের ছাপ? দূর করবে এই ৪ পানীয় মদ বিক্রির নিয়ম আরও শিথিল করল সৌদি রাজধানীতে মা-মেয়ে হত্যা: স্বামীসহ গৃহকর্মী রিমান্ডে প্রেস সেক্রেটারির ঠোঁটকে মেশিনগানের সঙ্গে তুলনা ট্রাম্পের ডিজির সঙ্গে তর্ক, অব্যাহতির ৪ দিন পর পদে পুর্নবহাল সেই চিকিৎসক আসিফ কি গণগঅধিকার পরিষদে যোগ দিচ্ছেন, যা জানা গেল ৫০ ফুট খোঁড়া হলেও সাড়া মেলেনি শিশু সাজিদের কপিল শর্মাকে হুঁশিয়ারি বার্তা দিলেন প্রিয়াঙ্কা চোপড়া

ঈদ যাত্রায় বাস মালিকরা সরকার নির্ধারিত ভাড়ার বাইরে নেবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৫ ০৩:৩৯:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৫ ০৩:৩৯:১৮ অপরাহ্ন
ঈদ যাত্রায় বাস মালিকরা সরকার নির্ধারিত ভাড়ার বাইরে নেবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
এবারের ঈদযাত্রায় সরকার নির্ধারিত ভাড়ার বাইরে বাসভাড়া নেয়া হবে না—এ বিষয়ে পরিবহন মালিকরা একমত হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (৩ জুন) দুপুরে সচিবালয়ে নিরাপদ ঈদযাত্রা নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মালিক-শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। গতবার যাত্রা নির্বিঘ্ন ছিল, এবারও সেই ধারাবাহিকতা থাকবে বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, অনভিজ্ঞ চালকদের দিয়ে যাতে যানবাহন চালানো না হয়, সে বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। পরিবহন মালিকরা এ নির্দেশনা মানার আশ্বাস দিয়েছেন। একইসঙ্গে যাত্রীবেশে ডাকাত ওঠা ঠেকাতে প্রতিটি বাসে ওঠার সময় যাত্রীদের ছবি তোলা হবে। প্রতি বাসে তিনজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি থাকবেন, যাদের কাছে প্রশাসনের জরুরি যোগাযোগ নম্বর থাকবে। যাত্রাপথে কোনো সমস্যা হলে তাৎক্ষণিকভাবে তারা মালিকপক্ষ ও প্রশাসনকে জানাবেন।

ফিটনেসবিহীন গাড়ির বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, কোনো অবস্থাতেই এসব গাড়ি রাস্তায় চলতে দেয়া হবে না। চালকদের যথাযথ বিশ্রাম নিশ্চিত করার বিষয়েও নির্দেশনা দেয়া হয়েছে। নির্ধারিত ভাড়ার বেশি নেয়া হচ্ছে কি না, তা তদারকির জন্য একটি কমিটি গঠন করা হবে।

রাজধানী ঢাকাসহ সারাদেশের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, এবারের ঈদের ছুটি ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত। এই সময়ে রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাধারণ ছুটি বাতিল করা হয়েছে, কেবলমাত্র জরুরি ছুটি দেয়া হবে।

এ বিষয়ে সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মালিক, শ্রমিক, পুলিশ সবাই একসঙ্গে কাজ করছে। সবাই একমত হলে যেকোনো সমস্যা মোকাবিলা সম্ভব। তিনি আরও জানান, চাঁদাবাজি দমনে কঠোর অবস্থান নেয়া হয়েছে। কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না—সে যেই হোক না কেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চট্টগ্রামের ১৬ আসনে ৪২ ম্যাজিস্ট্রেট নিয়োগ

চট্টগ্রামের ১৬ আসনে ৪২ ম্যাজিস্ট্রেট নিয়োগ