ঢাকা , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

চেলসির সাবেক মালিক আব্রামোভিচের বিরুদ্ধে মামলার হুমকি যুক্তরাজ্য সরকারের

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৫ ০৩:৫০:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৫ ০৩:৫০:১৬ অপরাহ্ন
চেলসির সাবেক মালিক আব্রামোভিচের বিরুদ্ধে মামলার হুমকি যুক্তরাজ্য সরকারের
ইংলিশ ফুটবল ক্লাব চেলসির সাবেক মালিক রোমান আব্রামোভিচের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার হুমকি দিয়েছে ব্রিটিশ সরকার। ক্লাব বিক্রির ২.৫ বিলিয়ন পাউন্ড ইউক্রেনের মানবিক সহায়তায় ব্যয় করতে চাপ দিচ্ছে তারা। সোমবার (৩ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি নিউজ।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর যুক্তরাজ্য আব্রামোভিচকে নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করে। এরপর তিনি চেলসি ক্লাব বিক্রি করতে বাধ্য হন, তবে শর্ত ছিল—তিনি এই বিক্রির অর্থ থেকে কোনো আর্থিক লাভ নিতে পারবেন না।

বর্তমানে ক্লাব বিক্রির অর্থ একটি ব্রিটিশ ব্যাংক অ্যাকাউন্টে আটকে আছে। তবে তহবিলটি কীভাবে ব্যয় হবে, সে বিষয়ে আব্রামোভিচের আইনজীবীদের সঙ্গে ব্রিটিশ সরকারের মতবিরোধ চলছে।

চ্যান্সেলর র্যাচেল রিভস ও পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এক যৌথ বিবৃতিতে বলেন, ‘আমরা এই অর্থ ইউক্রেনের মানুষের কল্যাণে দ্রুত বরাদ্দ করতে চাই। আলোচনা এখনো চলমান, তবে প্রয়োজনে আমরা আদালতের দ্বারস্থ হব।’

সরকারের অবস্থান স্পষ্ট—এই অর্থ শুধুমাত্র রাশিয়ার অবৈধ আগ্রাসনের শিকার ইউক্রেনের জনগণের জন্য বরাদ্দ হবে।

অন্যদিকে, রোমান আব্রামোভিচের দাবি, এই অর্থ ইউক্রেন ও রাশিয়া—উভয় দেশের যুদ্ধে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ব্যয় করা উচিত।

এই দাবি যুক্তরাজ্য প্রত্যাখ্যান করেছে। তারা বলছে, শুধুমাত্র ইউক্রেনের ভেতরে মানবিক সহায়তা কার্যক্রমেই এই অর্থ খরচ করা হবে।

গত বছর হাউস অফ লর্ডসের একটি কমিটি একে 'বুঝতে অক্ষম' পরিস্থিতি হিসেবে আখ্যায়িত করে। তাদের প্রতিবেদনে বলা হয়, ‘এই বিশাল অঙ্কের তহবিল এভাবে নিষ্ক্রিয় থাকা ব্রিটিশ সরকার ও আব্রামোভিচ—উভয়ের জন্যই বিব্রতকর।’

রাশিয়ান তেল ও গ্যাস খাতে সম্পদশালী আব্রামোভিচকে প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ বলে অভিযোগ রয়েছে, যদিও তিনি তা অস্বীকার করেন।

বর্তমানে ২.৫ বিলিয়ন পাউন্ডের তহবিলে আব্রামোভিচের কোনো হাত নেই, তবে আইনগত মালিকানা এখনও তারই। এর আগেও বিলম্বিত বিতরণ ও অস্পষ্ট প্রতিশ্রুতির অভিযোগে তাকে সমালোচনার মুখে পড়তে হয়েছে।

ব্রিটিশ সরকার যদি আইনি পথে অগ্রসর হয়, তবে এটি হতে পারে একটি দীর্ঘ ও জটিল আইনি লড়াই। তবে সরকারের লক্ষ্য একটাই—এই অর্থ যেন পৌঁছে যায় যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের মানুষের কাছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা