ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

ময়মনসিংহ সীমান্তে ২২ জনকে বিএসএফের পুশইন

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৫ ০৩:৫৫:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৫ ০৩:৫৫:০২ অপরাহ্ন
ময়মনসিংহ সীমান্তে ২২ জনকে বিএসএফের পুশইন
ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়া সীমান্ত দিয়ে রাতের আঁধারে ২২ বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (২ জুন) দিবাগত রাত ২টা থেকে ৩টার মধ্যে সীমান্তের দুই প্রান্ত দিয়ে বাংলাদেশিদের ঠেলে পাঠানো হয় বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পুশইন হওয়াদের মধ্যে ১২ জন নারী, ৮ জন পুরুষ ও ২ শিশু রয়েছে।

বিজিবি সূত্র জানায়, ধোবাউড়ার মুন্সিপাড়া সীমান্ত দিয়ে এক শিশু ও তিন নারীসহ ১২ জনকে পুশইন করা হয়। অন্যদিকে হালুয়াঘাট উপজেলার সূর্যপুর সীমান্ত দিয়ে এক শিশু ও ৯ নারী বাংলাদেশে পাঠিয়ে দেয় বিএসএফ। দু’টি এলাকাতেই বিজিবি সদস্যরা পুশইন হওয়াদের আটক করেন।

আটককৃতরা দাবি করেন, গুজরাটে বসবাসরত অবস্থায় গত ২৪ মে তাদের আটক করে স্থানীয় পুলিশ। এরপর বিভিন্ন সময় তাদের মারধর করা হয়। সঙ্গে থাকা মোবাইল, আইডি কার্ড, আধার কার্ডসহ যাবতীয় কাগজপত্র ও মালামাল কেড়ে নেয় পুলিশ।

তারা আরও জানান, তাদের বাড়ি বাংলাদেশের নড়াইল, সিরাজগঞ্জ ও খুলনা জেলায়। ২০০৪ সালে দালালের মাধ্যমে বেনাপোল সীমান্ত পেরিয়ে ভারতে পাড়ি জমান তারা। গুজরাটে বিভিন্ন দোকানে কাজ ও ব্যবসা করতেন, এমনকি অনেকেই ভারতীয় নাগরিকত্বও পেয়েছিলেন। কিন্তু হঠাৎ করেই গুজরাট পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। কয়েকদিন আটক রেখে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই সোমবার রাতে বাংলাদেশে পুশইন করে দেয়।

বিষয়টি নিয়ে বিজিবির ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, “রাতেই আমরা বিএসএফকে প্রতিবাদ লিপি পাঠিয়েছি। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা