ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ , ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন দেশে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফর, স্থগিত হলো একনেকের বৈঠক সাইবার হামলার কবলে জনতা ব্যাংকের ওয়েবসাইট রংপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২ সাইবার ঝুঁকিতে বন্ধের পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট   বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন হচ্ছে: আইজিপি প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফর নতুন বিনিয়োগ আনতে ভূমিকা রাখবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৯ ইউনিটের ৪ ঘণ্টার চেষ্টায় গাজীপুরে গুদামের আগুন নিয়ন্ত্রণে মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার: ধর্মমন্ত্রী শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া

মেয়ের গায়ে সামান্য আঁচড় লাগলে খুন করে ফেলবেন বরুণ

  • আপলোড সময় : ১০-১১-২০২৪ ০১:৩৭:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৪ ০১:৩৭:৪৭ অপরাহ্ন
মেয়ের গায়ে সামান্য আঁচড় লাগলে খুন করে ফেলবেন বরুণ
বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান বর্তমানে তার পাঁচ মাস বয়সী কন্যাকে নিয়ে দারুণ সময় কাটাচ্ছেন। বাবা হওয়ার পর তিনি নতুন এই অভিজ্ঞতায় দারুণ উচ্ছ্বসিত। বরুণ তার ছোটবেলার বান্ধবী নাতাশা দালালকে ২০২১ সালে বিয়ে করেন, এবং চলতি বছরের ৩ জুন তাদের কন্যা সন্তানের জন্ম হয়।

বরুণ এক সাক্ষাৎকারে বলেন, বাবা-মা হওয়ার পর থেকে তাদের মধ্যে দায়িত্ববোধের অনুভূতি বেড়েছে।

তিনি মেয়ে সম্পর্কে তার সুরক্ষার অনুভূতি নিয়ে বলেন, “কন্যা সন্তানের জন্য অদ্ভুত এক সুরক্ষা অনুভব করি। যদি কেউ তার সামান্য ক্ষতি করার চেষ্টা করে, তবে আমি সবকিছু পাল্টে দিতে প্রস্তুত।” 

তিনি তার শৈশবের অভিজ্ঞতা স্মরণ করে বলেন, "আমি এখন আমার বাবা ডেভিড ধাওয়ানের অনুভূতিগুলো আরও ভালোভাবে বুঝতে পারি, যেমন তার নিরাপত্তাহীনতা, উদ্বেগ, এবং পরিবারকে একত্রে রাখার চেষ্টা।" 

ফাদার্স ডে-তে বরুণ মেয়ের সঙ্গে প্রথম ছবি শেয়ার করেছিলেন, তবে এখনও মেয়ের মুখ প্রকাশ করেননি।

কমেন্ট বক্স