ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

খাবার আনতে যাওয়া ২৭ জনকে হত্যা করল ইসরায়েল

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৫ ০৪:৫৬:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৫ ০৪:৫৬:৫৬ অপরাহ্ন
খাবার আনতে যাওয়া ২৭ জনকে হত্যা করল ইসরায়েল
খাবারের সন্ধানে গিয়েও লাশ হয়ে ফিরেছেন আরও ২৭ ফিলিস্তিনি। মঙ্গলবার (৩ জুন) গাজার একটি ত্রাণকেন্দ্রের কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে তারা নিহত হন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

দ্য গার্ডিয়ান জানায়, টানা তিনদিন ধরে ত্রাণ নিতে যাওয়া মানুষদের লক্ষ্য করে গুলি ছুড়ছে দখলদার ইসরায়েল। রোববার নিহত হয় ৩৯ জন, সোমবার ৩ জন।

ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, রাফার নির্ধারিত রাস্তায় না গিয়ে কিছু মানুষ অন্যদিকে গেলে গুলি চালানো হয়।

রেডক্রসের তথ্যমতে, তাদের হাসপাতালে আনা হয় ১৮৪ জন হতাহতকে। এর মধ্যে ২৭ জন মারা গেছেন।

জাতিসংঘের মানবাধিকার অফিস জানায়, ত্রাণে বাধা সৃষ্টি করা যুদ্ধাপরাধের শামিল। অবরোধের কারণে গাজায় তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে, মানুষ খাবারের আশায় প্রাণ ঝুঁকিতে ফেলছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম