ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

‘ইউনূস সাহেব পলিটিকস আর ইকোনমিকস এক নয়’

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৫ ০৫:৫৬:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৫ ০৫:৫৬:৪৪ অপরাহ্ন
‘ইউনূস সাহেব পলিটিকস আর ইকোনমিকস এক নয়’
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, “পলিটিকস আর ইকোনমিকস এক নয়। পলিটিকসে দুই আর দুইয়ে ২২ হয়, ইকোনমিকসে দুই আর দুইয়ে ৪ হয়।”

মঙ্গলবার (৩ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণ অধিকার পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ইউনূস সরকারের উদ্দেশে তিনি বলেন, ডিসেম্বরে নির্বাচনের কথা তারাই বলেছেন, বিরোধীরা নয়। “আপনার সেই ওয়াদা আপনি রাখেন,”—উল্লেখ করেন পার্থ।

তিনি বলেন, প্রধান উপদেষ্টার ক্ষমতার উৎস রাজনীতিবিদ, সুশীল সমাজ ও জনগণ। অথচ বর্তমান অর্থনৈতিক সংস্কারে সাধারণ মানুষের কণ্ঠস্বর নেই। “দুই লাখ মানুষ চাকরি হারিয়েছে, ব্যবসায়ীরা হাহাকার করছে, গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে—তাদের কথা কে বলবে?”

আন্দালিব আরও বলেন, “১৭ বছর ধরে মানুষ ভোট দিতে পারেনি। এখন সেই ভোটাধিকার ফিরিয়ে দিন, আমরা আপনাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখব।”

তার মতে, নির্বাচনই হলো বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার। “নির্বাচন দিলে সব সমাধান হয়ে যাবে না, কিন্তু জনগণকে ক্ষমতায় আনার একমাত্র পথ সেটিই।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে