ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

বিভিন্ন দেশে ভিসা বন্ধে আমাদের লোকজনই অনেকাংশে দায়ী: পররাষ্ট্র উপদেষ্টা

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৫ ০৬:১৫:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৫ ০৬:১৫:০২ অপরাহ্ন
বিভিন্ন দেশে ভিসা বন্ধে আমাদের লোকজনই অনেকাংশে দায়ী: পররাষ্ট্র উপদেষ্টা
ভারতের সঙ্গে চলমান কূটনৈতিক টানাপোড়েন, সীমান্ত পরিস্থিতি ও ভিসা নীতিসহ একাধিক ইস্যুতে উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। মঙ্গলবার (৩ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব বিষয়ে অবস্থান তুলে ধরেন তিনি।

তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানো সংক্রান্ত বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক জবাব পাওয়া যায়নি। কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সীমান্ত পরিস্থিতি প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, “পুশ-ইন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।” তিনি জানান, এ বিষয়ে চিঠি চালাচালি চলছে এবং কনসুলার মেকানিজমের মাধ্যমে বিষয়টি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। তালিকা অনুযায়ী শনাক্ত অনুপ্রবেশকারীদের ইতোমধ্যে ফেরত পাঠানো হয়েছে।

সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, “আমরা প্রতিবাদ জানিয়ে আসছি, ভবিষ্যতেও শক্ত ভাষায় এই প্রতিবাদ অব্যাহত থাকবে।”

আগামী নির্বাচন নিয়ে তিনি জানান, ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের জুলাইয়ের মধ্যে ভোটগ্রহণে সরকারের সিদ্ধান্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ণ সমর্থন রয়েছে।

ভারতের পক্ষ থেকে ব্যাংকিং লেনদেন (ট্রানজেকশন) বন্ধ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “তাদের এই পদক্ষেপ একরকম সাপে বর হয়েছে বাংলাদেশের জন্য। ভারত থেকে সুতা আমদানি আমরা বন্ধ করেছি, তবে ভারত কেন এই সিদ্ধান্ত নিয়েছে তা স্পষ্ট নয়।”

ভিসা জটিলতা নিয়ে তৌহিদ হোসেন বলেন, “আমরাই অনেকাংশে দায়ী। দেশের ভেতরের কিছু নাগরিক ও ব্যবসায়ীর অনিয়মের কারণে বিভিন্ন স্থানে ভিসা প্রক্রিয়া বন্ধ হয়ে গেছে।” তিনি আরও যোগ করেন, “দেশ ছেড়ে যাওয়ার যে প্রবণতা তৈরি হয়েছে, তা বন্ধ করতে হলে আমাদের ঘরদোর গুছিয়ে নেওয়া জরুরি। প্রয়োজনীয় পদক্ষেপ এখনো নেওয়া হয়নি।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা