ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন চায় না বিএনপি

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৫ ০৬:২০:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৫ ০৬:২০:২৫ অপরাহ্ন
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন চায় না বিএনপি
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কোনোভাবেই স্থানীয় সরকার নির্বাচন দেখতে চায় না বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (৩ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলের এই অবস্থান তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের অধীনে শুধুমাত্র জাতীয় নির্বাচনই হওয়া উচিত। স্থানীয় সরকার নির্বাচন এই সরকারের আওতায় আসা আমাদের নীতির পরিপন্থী।” তিনি আরও জানান, সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ চার মাস রাখা হলেও বিএনপি মনে করে, এই সময়সীমা তিন মাসের বেশি হওয়া অনুচিত।

জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের পক্ষে মত দেয় বিএনপি। সালাহউদ্দিন আহমেদ বলেন, “যুদ্ধাবস্থা বা সংকটকালে জাতীয় নিরাপত্তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া শুধু সরকারি দলের একক দায়িত্ব নয়, এ বিষয়ে সর্বদলীয় ঐকমত্য থাকা জরুরি। আমরা চাই এটি সংবিধানে অন্তর্ভুক্ত হোক এবং নির্বাচনী ইশতেহারেও স্থান পাক।”

সংসদীয় স্থায়ী কমিটিগুলোর নেতৃত্ব প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, “কমিশনের প্রস্তাব অনুযায়ী সব কমিটির চেয়ারম্যান বিরোধী দল থেকে হলে বাস্তবতা বিবর্জিত হবে। সরকারের কার্যক্রমে জটিলতা তৈরি হতে পারে। কিছু গুরুত্বপূর্ণ কমিটির নেতৃত্ব বিরোধী দলের হাতে দেওয়া যেতে পারে, তবে সব নয়।”

এ সময় তিনি জানান, সংবিধান সংস্কার কমিশনের সুপারিশের আলোকে ‘জাতীয় ঐকমত্য কমিশন’ ইতোমধ্যে ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ চালাচ্ছে। আলোচনার ভিত্তিতে আগামী জুলাই মাসে একটি ঐকমত্যভিত্তিক ‘জুলাই সনদ’ প্রকাশের প্রস্তুতি চলছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা