ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ব্যক্তিগত তথ্য সুরক্ষা অধ্যাদেশের খসড়া চূড়ান্ত

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৫ ০৬:৩৯:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৫ ০৬:৩৯:০১ অপরাহ্ন
ব্যক্তিগত তথ্য সুরক্ষা অধ্যাদেশের খসড়া চূড়ান্ত
বাংলাদেশে প্রথমবারের মতো ব্যক্তি পর্যায়ের তথ্য সুরক্ষায় পূর্ণাঙ্গ আইন প্রণয়ন হতে যাচ্ছে। “ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ-২০২৫” শীর্ষক এই খসড়া আইন এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।

মঙ্গলবার (৩ জুন) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নাগরিকদের ব্যক্তিগত তথ্যকে রাষ্ট্র সম্পদ হিসেবে বিবেচনা করছে সরকার। তথ্যের গোপনীয়তা ও সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আন্তর্জাতিক মানের আইনি কাঠামো গড়ে তুলতে প্রতিবেশী ও উন্নত দেশগুলোর আইন বিশ্লেষণ করে অধ্যাদেশের খসড়া প্রস্তুত করা হয়েছে।

খসড়াটি তৈরির প্রক্রিয়ায় দেশি-বিদেশি উত্তম চর্চা, ব্যবসায়ী সংগঠন, আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান, গণমাধ্যম ও বিভিন্ন সরকারি-বেসরকারি খাতের মতামত গ্রহণ করা হয়েছে। একাধিকবার খসড়াটি অনলাইনে প্রকাশ করে পর্যালোচনা ও পরিমার্জন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এতদিন দেশে ব্যক্তিগত তথ্য সুরক্ষার কোনো নির্দিষ্ট আইন না থাকায় নাগরিকরা আইনি সুরক্ষার বাইরে ছিলেন। ফলে অনিয়ন্ত্রিতভাবে তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবহারের কারণে বহু মানুষ ক্ষতির সম্মুখীন হয়েছেন।

নতুন অধ্যাদেশের লক্ষ্য হলো—তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও স্থানান্তরের ক্ষেত্রে নাগরিকের সম্মতি নিশ্চিত করা এবং একটি আন্তর্জাতিক মানসম্পন্ন, ব্যবসাবান্ধব তথ্য সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা। খসড়াটির সব দফা সংযোজন-বিয়োজন শেষে এখন এটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা