ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

হাইব্রিড মডেলেই নারী বিশ্বকাপ, পাকিস্তানের ভেন্যু কলম্বো

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৫ ০৭:০৫:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৫ ০৭:০৫:৪৩ অপরাহ্ন
হাইব্রিড মডেলেই নারী বিশ্বকাপ, পাকিস্তানের ভেন্যু কলম্বো
চ্যাম্পিয়ন্স ট্রফির হাইব্রিড মডেল নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছিল, তার প্রভাব এবার পড়ল নারী ওয়ানডে বিশ্বকাপেও। ২০২৫ সালের আসর বসবে ভারতের মাটিতে, তবে শুরু থেকেই পাকিস্তান জানিয়ে আসছিল—তারা ভারতের মাটিতে খেলবে না। সেই অবস্থানকে সম্মান জানিয়েই আইসিসি নারী বিশ্বকাপেও হাইব্রিড মডেল চালু করেছে। পাকিস্তানের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার কলম্বোতে।

নারী ওয়ানডে বিশ্বকাপের এবারের আসরে ম্যাচ হবে মোট পাঁচটি ভেন্যুতে। এর চারটি ভারতে, বাকি একটি শ্রীলঙ্কায়। ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ২ নভেম্বর পর্যন্ত। ৮ দলের অংশগ্রহণে হবে ২৮টি লিগ ম্যাচ, রাউন্ড-রবিন ফরম্যাটে।

উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে আয়োজক ভারত, বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। এই স্টেডিয়ামেই নির্ধারিত রয়েছে ফাইনাল ম্যাচ। তবে পাকিস্তান দল ফাইনালে উঠলে সেই ম্যাচ সরিয়ে নেওয়া হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।

চিন্নাস্বামী ও প্রেমাদাসা ছাড়াও ম্যাচ হবে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়াম, ইন্দোরের হোলকার স্টেডিয়াম ও বিশাখাপত্তনমে। প্রথম সেমিফাইনাল ২৯ অক্টোবর গুয়াহাটিতে। তবে পাকিস্তান সেখানে পৌঁছালে সেমিফাইনাল ম্যাচও সরিয়ে নেওয়া হবে কলম্বোতে। দ্বিতীয় সেমিফাইনাল পরদিন বেঙ্গালুরুতে, আর ফাইনাল ২ নভেম্বর, বেঙ্গালুরু বা কলম্বোতে।

এদিকে, ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ১২ জুন, ইংল্যান্ডের এজবাস্টনে। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে স্বাগতিক ইংল্যান্ড নারী দল। ২৪ দিনব্যাপী এই আসরে ৭টি ভেন্যুতে হবে ৩৩টি ম্যাচ।

 

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম