ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনামূল্যে স্কুলড্রেস-ব্যাগ-জুতা পাবে প্রাথমিক শিক্ষার্থীরা ‘যার হিসাব, তাকে আনুন’, ওড়িশায় ব্যাংকের কথায় বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন, নতুন ২ বিভাগ গঠনের সুপারিশ এনসিপির মনিরা শারমিনের মনোনয়ন বাতিল বহাল নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু চার দিন আগে ছিল বিবাহবার্ষিকী, আজ ছেলের জন্মদিন মা-বোনদের কষ্ট লাঘবে এলপিজি কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী সাতক্ষীরায় নারী দোকানিকে হত্যার পর গহনা ছিনতাই ছেলের হাতেই জীবনপ্রদীপ নিভল মায়ের যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টির মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় বিকাশে টাকা দিতে দেরি হওয়ার জেরে টর্চ জ্বালিয়ে কয়েক ঘণ্টা সংঘর্ষ হরমুজ খুললেও পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে না ইরান আবারও ঊর্ধ্বমুখী তেলের দাম এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল, সংসদে বিল পাস সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু এসএসসি পরীক্ষার হলে সিলিং ফ্যান খুলে মাথায় পড়ল শিক্ষার্থীর সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট টঙ্গীতে ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার ফ্লোরিডায় নিহত লিমনের বাড়িতে মাতম, মরদেহ ফেরানোর দাবি পরিবারের ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা গ্রেফতার

আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের তদন্ত শুরু

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৫ ০৭:০৭:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৫ ০৭:০৭:১৩ অপরাহ্ন
আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের তদন্ত শুরু
নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান থেকে গোপনে জ্বালানি তেল আমদানির অভিযোগে ভারতের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী আদানি গ্রুপের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। যদিও প্রতিষ্ঠানটি এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে।

ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, গৌতম আদানির মালিকানাধীন এই গ্রুপ ইরান থেকে তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানিতে জড়িত ছিল বলে সন্দেহ করা হচ্ছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গালফ অঞ্চল থেকে ভারতের মুন্দ্রা বন্দরে যাওয়া কিছু ট্যাংকারের গতিবিধি সন্দেহজনক। নিষেধাজ্ঞা এড়াতে সেগুলোর যাত্রাপথ ও তথ্য গোপনের কৌশল অনুসরণ করা হয়েছে বলেও দাবি করা হয়।

তবে আদানি গ্রুপ এক বিবৃতিতে জানায়, এই অভিযোগ “ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।” তাদের দাবি, তারা কোনোভাবেই ইরান থেকে পণ্য আমদানি করেনি, এমনকি ইরানের সঙ্গে কোনো বাণিজ্যিক সম্পর্কও নেই। তাদের বন্দরে ইরান থেকে কোনো কার্গো হ্যান্ডলিং হয়নি বলেও দাবি করা হয়।

গ্রুপটির পক্ষ থেকে আরও জানানো হয়, এলপিজি ব্যবসা তাদের মোট আয়ের মাত্র ১.৪৬ শতাংশ। এ ছাড়া যেসব চালানের কথা বলা হচ্ছে, সেগুলো আন্তর্জাতিক আইন অনুযায়ী পরিচালিত এবং তৃতীয় পক্ষের মাধ্যমে সম্পন্ন হওয়া স্বাভাবিক বাণিজ্যিক লেনদেন।

এর আগেও, ২০২৩ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের আদালতে গৌতম আদানি ও তার ভাইপো সাগর আদানির বিরুদ্ধে ঘুষ লেনদেন ও বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার অভিযোগে মামলা হয়েছিল। তখনও আদানি গ্রুপ সব অভিযোগ অস্বীকার করে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিল।

ওয়াল স্ট্রিট জার্নাল ও রয়টার্স জানিয়েছে, নতুন এ তদন্ত আদানি গ্রুপের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়িয়ে দিচ্ছে।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘যার হিসাব, তাকে আনুন’, ওড়িশায় ব্যাংকের কথায় বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই

‘যার হিসাব, তাকে আনুন’, ওড়িশায় ব্যাংকের কথায় বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই