ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী?

ফারুক আহমেদের অপসারণ অবৈধ নয় কেন, জানতে চেয়ে হাইকোর্টের রুল

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৫ ০৭:২৬:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৫ ০৭:২৬:৩৯ অপরাহ্ন
ফারুক আহমেদের অপসারণ অবৈধ নয় কেন, জানতে চেয়ে হাইকোর্টের রুল
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি ফারুক আহমেদের অপসারণ কেন অবৈধ নয়, তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছেন।

মঙ্গলবার (৩ জুন) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রুল দেন। রুলের জবাব দিতে যুব ও ক্রীড়া সচিব, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে চার সপ্তাহের মধ্যে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বিসিবির পক্ষে ছিলেন ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, ব্যারিস্টার মাহিন এম রহমান ও ব্যারিস্টার সালেহ আকরাম সম্রাট। জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

আদালত আপাতত নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে বোর্ড কার্যক্রম চলবে বলেও জানিয়েছে।

গত ৩০ মে ফারুক আহমেদ বিসিবির সভাপতির পদ ফিরে পেতে হাইকোর্টে রিট করেন। তবে ২ জুন বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার ডিভিশন বেঞ্চ রিটটি কার্যতালিকা থেকে বাদ দেন।

এর আগে ২৯ মে বিপিএল সংক্রান্ত তদন্ত কমিটির প্রতিবেদন এবং বিসিবির নয়জন পরিচালকের মধ্যে আটজনের অনাস্থার প্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ ফারুক আহমেদের বোর্ড পরিচালক পদ বাতিল করে, যার কারণে তিনি স্বয়ংক্রিয়ভাবেই সভাপতির পদও হারান।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন

মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন