ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে সীমান্তে বিএসএফ সদস্য আটক

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৫ ০৩:০৭:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৫ ০৩:০৭:৩০ অপরাহ্ন
অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে সীমান্তে বিএসএফ সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার অভিযোগে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর এক সদস্যকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে বুধবার (৪ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রামে।

৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. নাজির হোসেন জানান, ভারতের সীমান্তঘেঁষা এই গ্রামে গবাদিপশু প্রায়ই সীমান্ত অতিক্রম করে ফেলায়, বিএসএফ সদস্যরা সাধারণত পশু তাড়াতে এদিকেও আসে। কিন্তু আজ সকালে ছাগল তাড়াতে গিয়ে এক বিএসএফ সদস্য বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করেন এবং স্থানীয়রা তাকে আটক করে খুঁটির সঙ্গে বেঁধে রাখে।

পরে খবর পেয়ে বিজিবি সদস্যরা এসে ওই বিএসএফ সদস্যকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যান। ৫৩ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং অল্প সময়ের মধ্যেই একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

এই ঘটনার ফলে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ফের সমন্বয় ও যোগাযোগ জোরদারের প্রয়োজনীয়তা উঠে এসেছে বলে মনে করছেন স্থানীয় পর্যবেক্ষকরা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা