ঢাকা , শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬ , ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অসন্তুষ্ট নারীদের জন্য ‘সেক্স মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব  ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ বিএনপির ইশতেহারে ‘ফ্যামিলি কার্ড’ চালুসহ প্রধান প্রতিশ্রুতি ৯টি নির্বাচনকালীন ভোটের ছুটিতে কী করা যাবে আর কী করা যাবে না ১৭ ও ১৮ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর: প্রেস সচিব রাজসাক্ষী আবজালুল কাঠগড়াতে প্রার্থনায় মগ্ন ছিলেন, ক্ষমা করলেন ট্রাইব্যুনাল হায়রে আল্লাহ, এ কী দুনিয়ায় এসে পড়লাম -রাজশাহীতে জামায়াত আমির পূর্বাচলে প্লট দুর্নীতি দুই মামলায় শেখ হাসিনার ১০, টিউলিপের ৪ বছরের কারাদণ্ড আরব আমিরাতে শবেবরাত আজ, বাংলাদেশে কবে? দূতাবাস খুলতে ভেনেজুয়েলায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন নির্মাণের জন্য জায়গা চূড়ান্ত কারাগারে প্রথম ‘সেক্স রুম’ চালু করল ইতালি মার্কিন প্রেসিডেন্টকে খুশি করতে ইসরায়েলে গিয়ে নেচেছেন-গেয়েছেন মোদি ভারতে রেস্তোরাঁয় গরুর মাংস পরিবেশনের অভিযোগে ওয়েটার গ্রেপ্তার আসুন, সবাই মিলে মর্যাদার বাংলাদেশ গড়ি: তারেক রহমান এনসিপি'র ৩৬ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা কলকাতার বাংলাদেশ লাইব্রেরিতে জায়গা পেল বেগম খালেদা জিয়াকে নিয়ে লেখা বই বিয়ের ২ মাস পর প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী, লজ্জায় প্রাণ দিলেন স্বামী ও ঘটক! শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান টানা ছয় জয় বাংলাদেশের মেয়েদের

ভুল সংবাদ প্রকাশ করে মানুষকে বিভ্রান্ত করলে সরকার আইনানুগ ব্যবস্থা নেবে: উপ-প্রেস সচিব

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৫ ০৩:৫২:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৫ ০৩:৫২:২৭ অপরাহ্ন
ভুল সংবাদ প্রকাশ করে মানুষকে বিভ্রান্ত করলে সরকার আইনানুগ ব্যবস্থা নেবে: উপ-প্রেস সচিব
মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি বাতিল সংক্রান্ত সংবাদকে ‘ভিত্তিহীন ও ভুয়া’ বলে আখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার।

বুধবার (৪ জুন) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

আজাদ মজুমদার বলেন, “মুজিবনগর সরকারের যাঁরা দায়িত্বে ছিলেন, তাঁরা প্রকৃত অর্থেই মুক্তিযোদ্ধা। তাঁদের স্বীকৃতি দিয়ে কারও সম্মান ক্ষুণ্ন হয়নি। কিছু সংবাদমাধ্যম মিথ্যা তথ্য ছড়িয়েছে, যা জনগণকে বিভ্রান্ত করেছে। আশা করি তারা দ্রুত সংশোধনী দিয়ে দুঃখ প্রকাশ করবে।”

তিনি আরও হুঁশিয়ার করেন, “এ ধরনের ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের ক্ষেত্রে সরকার ভবিষ্যতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।”

এর আগে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম স্পষ্ট করে জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতা—সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, মো. মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামান মুক্তিযোদ্ধা হিসেবেই বিবেচিত হবেন।

তিনি বলেন, “মুজিবনগর সরকারে নেতৃত্বদানকারীরা মুক্তিযোদ্ধা, আর তাদের সহযোগী কর্মকর্তা-কর্মচারীরা ‘সহযোগী মুক্তিযোদ্ধা’ হিসেবে বিবেচিত হবেন। বিষয়টি ভুলভাবে উপস্থাপন করায় গণমাধ্যমে বিভ্রান্তি তৈরি হয়েছে।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অসন্তুষ্ট নারীদের জন্য ‘সেক্স মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব 

অসন্তুষ্ট নারীদের জন্য ‘সেক্স মন্ত্রণালয়’ গঠনের প্রস্তাব