ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

পিটিআই’র ‘প্যাট্রন-ইন-চিফ’ হলেন কারাবন্দি ইমরান খান

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৫ ০৪:০০:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৫ ০৪:০০:২৯ অপরাহ্ন
পিটিআই’র ‘প্যাট্রন-ইন-চিফ’ হলেন কারাবন্দি ইমরান খান
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান নিজেকে দলের ‘প্যাট্রন-ইন-চিফ’ হিসেবে ঘোষণা করেছেন। আসন্ন দেশব্যাপী আন্দোলনের আগমুহূর্তে এই ঘোষণা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

মঙ্গলবার (৩ জুন) আদিয়ালা কারাগারের বাইরে সাংবাদিকদের এ তথ্য জানান পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গোহর আলী খান। তিনি বলেন,
“ইমরান খান এখন থেকে পিটিআইয়ের প্যাট্রন-ইন-চিফ হিসেবে দায়িত্ব পালন করবেন এবং কারাগার থেকেই দলের আন্দোলনে নেতৃত্ব দেবেন।”

তিনি আরও জানান, আন্দোলন-সংক্রান্ত নির্দেশনা বিরোধীদলীয় নেতা ওমর আইয়ুব খানের মাধ্যমে জনগণের কাছে পৌঁছাবে।

এর আগে, ইমরান খানের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে দেওয়া এক বার্তায় দেশবাসীকে আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়। যদিও ইমরান নিজে ওই অ্যাকাউন্ট পরিচালনা করছেন না, পিটিআই এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি কে বা কারা তা পরিচালনা করছে।

এই ঘোষণার সময়টিও বেশ তাৎপর্যপূর্ণ। কারণ, ইমরানের বোন আলিমা খান সম্প্রতি জানিয়েছেন, কারাগার থেকে মুক্তি পেতে ইমরানকে একটি ‘গিভ-অ্যান্ড-টেক’ প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি জানান, ইমরান আপস না করার সিদ্ধান্তেই অনড়। এতে বোঝা যাচ্ছে, রাজনৈতিক সংগ্রামে নেতৃত্ব দিতে ইমরান এখন আরও সক্রিয় হতে চাইছেন— কারাগারে থেকেই।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার