ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

কিউবা মিচেলকে বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র দিলো ফিফা

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৫ ০৫:৩০:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৫ ০৫:৩০:১১ অপরাহ্ন
কিউবা মিচেলকে বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র দিলো ফিফা
বাংলাদেশি পাসপোর্ট পাওয়ার পর এবার ফিফার ছাড়পত্রও পেয়ে গেলেন ইংল্যান্ড প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। ফলে লাল-সবুজ জার্সিতে তার খেলতে আর কোনো বাধা রইল না।

বুধবার (৩ জুন) দিবাগত রাতে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা থেকে আসে এই ছাড়পত্র। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) একটি সূত্র।

এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচের (১০ জুন) ঠিক আগে এলো এই সুসংবাদ। তবে প্লেয়ার রেজিস্ট্রেশনের সময়সীমা শেষ হয়ে যাওয়ায় সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে তার মাঠে নামা সম্ভব নয়।

সব প্রক্রিয়া শেষে এখন শুধু জাতীয় দলে ডাক পাওয়ার অপেক্ষা কিউবার। সেটি নির্ভর করছে প্রধান কোচ হাভিয়ের কাবরেরার সিদ্ধান্তের ওপর।

তবে বাফুফে শুরু থেকেই কিউবাকে নিয়ে খুব একটা তাড়াহুড়ো করতে চায়নি। সিঙ্গাপুর ও ভুটানের বিপক্ষে ম্যাচের জন্য আগেই ২৪ সদস্যের দল ঘোষণা করেছে তারা। ফলে জাতীয় দলের হয়ে তার অভিষেকের অপেক্ষা গড়াতে পারে অক্টোবর পর্যন্ত।

এর আগে মাত্র কয়েক দিনের ব্যবধানে পাসপোর্ট হাতে পেয়েছিলেন কিউবা মিচেল। গত ২৭ মে বার্মিংহামে বাংলাদেশ কনস্যুলেটে পাসপোর্টের জন্য আবেদন করেন তিনি। এরপর ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) থেকে ছাড়পত্র মিলতেই পেয়ে গেলেন ফিফার অনুমোদনও।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে