ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

নরেদ্র মোদি নেতানিয়াহুর ‘সস্তা ভার্সন’: বিলওয়াল ভুট্টো

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৫ ০৫:৪৩:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৫ ০৫:৪৩:১০ অপরাহ্ন
নরেদ্র মোদি নেতানিয়াহুর ‘সস্তা ভার্সন’: বিলওয়াল ভুট্টো
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র কটাক্ষ করেছেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পিপলস পার্টির নেতা বিলওয়াল ভুট্টো জারদারি। তার ভাষ্য অনুযায়ী, মোদি আসলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘সস্তা ভার্সন’। এমনকি তিনি মোদিকে ‘তেমু ভার্সনের নেতানিয়াহু’ বলেও আখ্যায়িত করেন।

মঙ্গলবার (৩ জুন) নিউইয়র্কে জাতিসংঘে দেওয়া এক বক্তব্যে এসব মন্তব্য করেন পাকিস্তানি প্রতিনিধি দলের সদস্য ভুট্টো। তিনি বলেন, “মোদি নেতানিয়াহুর মতো হওয়ার চেষ্টা করছেন, কিন্তু তিনি তার ধারে-কাছেও যেতে পারেননি। বরং তিনি হচ্ছেন একেবারে নিম্নমানের অনুকরণ, এক কথায় ‘তেমু ভার্সন’।”

তেমু (Temu) প্রসঙ্গে তিনি বলেন, “তেমু হচ্ছে চীনের এমন একটি অনলাইন মার্কেটপ্লেস, যেখানে খুব সস্তায় জিনিস পাওয়া গেলেও তা অনেক সময়েই হয় কম মানের বা নকল পণ্যের মতো। মোদি সেরকমই নেতানিয়াহুর সস্তা কপি।”

ভারতের বর্তমান রাজনৈতিক আচরণ নিয়ে ভুট্টোর ভাষ্য, “ভারত এখন নেতিবাচক উদাহরণ থেকে অনুপ্রেরণা নিচ্ছে। আমি তাদের প্রতি আহ্বান জানাই— তারা যেন এই ধরনের অনুকরণ থেকে সরে আসে।”

বক্তব্যের এক পর্যায়ে নিজের দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রসঙ্গও টানেন বিলওয়াল ভুট্টো। তিনি বলেন, “পাকিস্তান তার সভ্যতা নিয়ে গর্ব করে। আমরা সিন্ধু সভ্যতার উত্তরসূরি। মোহেঞ্জোদারো আমার নির্বাচনী এলাকা সংলগ্ন। ভারতও এই ঐতিহ্য নিয়ে গর্ব করে— সেই ঐতিহ্যের মান রাখতে হলে নেতিবাচক রাজনীতি থেকে বেরিয়ে আসা জরুরি।”

 

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার