ঢাকা , শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ , ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তিশার বিরুদ্ধে অভিনয়শিল্পী সংঘে অভিযোগ দিলেন অথই ইউরোপের জন্য হুমকি হয়ে উঠেছে ইরান: ন্যাটো মহাসচিব ক্ষেপণাস্ত্র ছোড়ায় ইরানের ওপর চটল তুরস্ক ইরানের ৭৫টি ক্ষেপণাস্ত্র, ১২৩টি ড্রোন আটকানোর দাবি বাহরাইনের পাকিস্তানি ক্রিকেটারকে নিয়ে ‘ভিত্তিহীন’ খবর, কঠোর অবস্থানে পিসিবি প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও দেশে ফেরার সময় বিমানবন্দরে থাকবে না মন্ত্রী-আমলাদের লম্বা লাইন বন্ধ হয়ে পড়া পাটকল চালুর জন্য কাজ করছে সরকার: পাটমন্ত্রী চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনের গেজেট প্রকাশ কাতারে রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর গ্রেপ্তার আনসারকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর আজও ২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক করেছে আবহাওয়া অফিস অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এখন নতুন নেতৃত্বকে আঘাত হানতে ‘তৃতীয় ঢেউ’ আসছে, ইরানের প্রতি সতর্কবার্তা ট্রাম্পের ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার

ঈদে অথেনটিক কসমেটিকস ও স্কিনকেয়ার পণ‌্য ক্রেতাদের আকর্ষনের শীর্ষে হারল‌্যান স্টোর

  • আপলোড সময় : ০৫-০৬-২০২৫ ০১:৫৬:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৫ ০১:৫৬:১৪ অপরাহ্ন
ঈদে অথেনটিক কসমেটিকস ও স্কিনকেয়ার পণ‌্য ক্রেতাদের আকর্ষনের শীর্ষে হারল‌্যান স্টোর
মুসলমানদের অন‌্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদ উল আজহা উপলক্ষ‌্যে নিতপণ‌্যে ভোক্তা সাধারনের আগ্রহে রয়েছে দেশের নাম্বার ওয়ান অথেনটিক কসমেটিকস ও স্কিনকেয়ার স্টোর হারল‌্যান স্টোর। জানা গেছে, হারল‌্যান স্টোরে বিক্রি বেড়েছে কয়েক গুণ।

দেশব্যাপী এ রিটেইল শপের আউটলেটগুলোয় গত ঈদের তুলনায় বিক্রি অনেক বেশি বলে জানিয়েছেন শপটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. গিয়াস উদ্দিন বিশ্বাস। তিনি বলেন, “এরই মধ্যে আমরা সারা দেশের মানুষের কাছে বিশ্বস্ততাও অর্জন করেছি। আমরা সাজসজ্জার দৈনন্দিন সব অথেনটিক পণ্য স্টোরগুলোতে নিশ্চিত করেছি। এ স্টোরে এখন পাওয়া যাচ্ছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরী ১৬টির অধিক ব্র্যান্ডের পণ্য।”

তিনি জানান, ঈদ উপলক্ষ‌্যে হারল্যান স্টোরে চলছে ‘লাখ টাকায় লাইফ সাজাই’ অফার। এই অফারের আওতায় যেকোনো হারল্যান স্টোর থেকে মাত্র ৫০০ টাকার কেনাকাটা করলেই ক্রেতারা জিতে নিতে পারছেন নগদ এক লক্ষ টাকা। এছাড়াও রয়েছে নিশ্চিত গিফট কুপন। এর পাশাপাশি হারল্যান স্টোরে নির্দিষ্ট পণ্যে চলছে সর্বোচ্চ ৫০% পর্যন্ত ডিসকাউন্ট। ঈদ উপলক্ষে ক্রেতাদের জন‌্য আমাদের এই ক‌্যম্পেইনে ব‌্যাপক সাড়া মিলেছে।”

ঈদের শেষ মুহূর্তের কেনাকাটায় বরাবরের মতো অন‌্যতম আকর্ষণ থাকে কসমেটিকস ও স্কিন কেয়ার পণ‌্য। এবারেও তার ব‌্যতিক্রম নয়। তবে এবার পণ‌্য ও আউটলেট বাছাইয়ে পেয়েছে ভিন্নতা। মানহীন ও ভেজাল পণ‌্যের ভিড়ে এবার অথেনটিক কসমেটিকস শপগুলোকেই প্রাধান‌্য দিচ্ছেন ক্রেতারা। দেশের সবচেয়ে বড় কসমেটিকস অথেনটিক রিটেইল আউলেট হারল‌্যান স্টোর রয়েছে বিক্রির শীর্ষে।

রাজধানীর গুলশান পিংক সিটি, যমুনা ফিউচার পার্ক, উত্তরা জসিম উদ্দিন, বেইলি রোড আউটলেটগুলোয় ব‌্যাপক ভিড় দেখা গেছে। বিশেষ করে ঈদের আগে স্কিন এনালাইজার মেশিন ব‌্যবহার করে পণ‌্য বাছাইয়ে বেশ লম্বা লাইন দিতে হয়েছে ক্রেতাদের।

স্টোরগুলোতে ক্রেতাদের পছন্দের শীর্ষে আছে লিপস্টিক, আইলাইনার, প্রেস পাউডার, ফাউন্ডেশন, লিপগ্লস, আইশেড কালার কসমেটিকস। এখানে পাওয়া যাচ্ছে নিওর, সিওডিল, হারল‌্যান, ব্লেইজ ও স্কিন, স্কিন মিন্ট, ডার্মো-ইউ, লিলি, কেভোটিন ও বডি অ‌্যান্ড বেয়ার্ড ব্র‌্যান্ডের কসমেটিকস ও স্কিনকেয়ার পণ‌্য।

হারল্যান স্টোরের প্রতিটি ব্র্যান্ডের পণ্যই উচ্চতর গবেষণা ও ফর্মুলেশন দিয়ে তৈরি। যুক্তরাষ্ট্র ও ইউরোপের সেরা কোম্পানিগুলোর কাছ থেকে কাঁচামাল এনেই তৈরি হচ্ছে এসব পণ্য। যা ক্রমেই ক্রেতাদের মাঝে আস্থা ও নির্ভরতার কেন্দ্রবিন্দুতে পৌঁছে দিয়েছে হারল্যান স্টোরকে।

অ‌্যাসোসিয়েশন অব স্কিন কেয়ার বিউটি প্রোডাক্টস ম‌্যানুফ‌্যাকচারার্স অ‌্যান্ড এক্সপোর্টার্স অব বাংলাদেশ-এএসবিএমইবি সাধারণ সম্পাদক জামাল উদ্দীন বলেন, দেশের বাজারে ভেজাল ও নকলের ভিড়ে ক্রেতারা যখন অসহায় ঠিক তখনই হারল‌্যান স্টোর আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবে দাঁড়িয়েছে। বিদেশি মেয়াদোত্তীর্ণ পণ‌্যের ডাম্পিং স্টেশনে পরিণত হওয়া বাংলাদেশের বাজারে অথেনটিক পণ‌্যের সরবরাহ নিশ্চিত করেছে হারল‌্যান স্টোর। ক্রেতারা এখন স্বাচ্ছ্বন্দ‌্যেই হারল‌্যান স্টোর থেকে সেসব পণ‌্য কিনতে পারছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তিশার বিরুদ্ধে অভিনয়শিল্পী সংঘে অভিযোগ দিলেন অথই

তিশার বিরুদ্ধে অভিনয়শিল্পী সংঘে অভিযোগ দিলেন অথই