ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে, ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর সোনারগাঁয়ে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ১০ র‍্যাবের সঙ্গে এসআরবির কোনো সংস্পর্শ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর আগে ‘মাননীয়’ না লেখার সিদ্ধান্ত, বাস্তবায়ন শুরু মিয়ানমারে পাচারের সময় ৩ ট্রাক ইউরিয়া সারসহ আটক ২ এবার ৩ নম্বর সন্তানের মা হলেন পরীমণি! অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ

বিশ্ব পরিবেশ দিবস আজ

  • আপলোড সময় : ০৫-০৬-২০২৫ ০২:১৪:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৫ ০২:১৪:০৫ অপরাহ্ন
বিশ্ব পরিবেশ দিবস আজ
আজ ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস। প্রতি বছরের মতো এবারও বাংলাদেশে দিবসটি ঘিরে পরিবেশ সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পালিত হচ্ছে নানা কর্মসূচি।

দিবসটির এবারের প্রতিপাদ্য— ‘প্লাস্টিক দূষণ আর নয়’ এবং স্লোগান— ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’।

তবে দেশে ঈদুল আজহা উপলক্ষে ৫ জুন সরকারি ছুটি থাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় দিবসটি আনুষ্ঠানিকভাবে পালন করবে আগামী ২৫ জুন। ওইদিন বৃক্ষরোপণের মাধ্যমে জাতীয় বৃক্ষরোপণ অভিযান এবং মাসব্যাপী বৃক্ষমেলা ও পরিবেশ মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। এছাড়া তিনি পরিবেশ, বৃক্ষরোপণ ও বন্যপ্রাণী সংরক্ষণে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় পদক প্রদান করবেন।

বিশ্ব পরিবেশ দিবসের মূল উদ্দেশ্য হলো— পরিবেশ দূষণের কারণ চিহ্নিত করা, প্রতিরোধের উপায় নির্ধারণ করা এবং টেকসই উন্নয়নে সক্রিয়তা বাড়ানো।

জাতিসংঘ পরিবেশ কর্মসূচির (UNEP) উদ্যোগে ১৯৭৩ সাল থেকে প্রতি বছর পালিত হয়ে আসছে বিশ্ব পরিবেশ দিবস। বর্তমানে বিশ্বের ১৪৩টিরও বেশি দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।

বাংলাদেশেও দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারিভাবে বিভিন্ন সংগঠন র‍্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান পালন করছে।

জীববৈচিত্র্য ও মানবস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়ানো প্লাস্টিক দূষণ রোধে এবার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। জাতিসংঘের পরিবেশ অ্যাসেম্বলির সিদ্ধান্ত অনুযায়ী বৈশ্বিকভাবে প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে একটি আন্তর্জাতিক চুক্তি প্রণয়নের কাজও চলছে।

সুস্থ জীবন ও টেকসই ভবিষ্যতের জন্য পরিবেশবান্ধব জীবনযাপনে গুরুত্বারোপ করা হচ্ছে এবারের পরিবেশ দিবসে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে, ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর

রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে, ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর