ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান

  • আপলোড সময় : ০৫-০৬-২০২৫ ০২:১৫:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৫ ০২:১৫:৩১ অপরাহ্ন
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান
লাখ লাখ মুসল্লির কণ্ঠে উচ্চারিত হচ্ছে— ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’, মুখরিত হয়ে উঠেছে ঐতিহাসিক আরাফাতের ময়দান। হজের দ্বিতীয় দিন বৃহস্পতিবার (৫ জুন) বিশ্বের নানা প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসলমানরা জড়ো হয়েছেন এখানে। কারণ, ইসলাম ধর্ম অনুযায়ী আরাফাতের ময়দানে অবস্থান করাকেই মূল হজ হিসেবে বিবেচনা করা হয়।

এর আগে, মিনায় সূর্যোদয় পর্যন্ত অবস্থান শেষে ফজরের নামাজ আদায় করে আরাফাতের উদ্দেশ্যে রওনা হন হাজিরা। সেখানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন তাঁরা এবং শ্রবণ করবেন হজের খুতবা।

এবার হজের খুতবা প্রদান করছেন মক্কার পবিত্র গ্র্যান্ড মসজিদের ইমাম শায়খ সালেহ বিন হুমাইদ। এই খুতবা বাংলাসহ ৩৪টি ভাষায় সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

তবে এবার আরাফাতের দিনে প্রচণ্ড গরমের কারণে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় মুসল্লিদের সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তাঁবু থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে। গরমে অসুস্থতা এড়াতে এই সতর্কতা গ্রহণ করা হয়েছে।

সূর্যাস্তের পর হাজিরা মুজদালিফায় গিয়ে রাত যাপন করবেন এবং শয়তানকে মারার জন্য পাথর সংগ্রহ করবেন। এরপর ১০ জিলহজ্ব ঈদুল আজহার দিনে জামারায় শয়তানকে পাথর নিক্ষেপ, কোরবানি ও মাথা মুণ্ডনের মধ্য দিয়ে পালন করবেন গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা। পরে পবিত্র কাবা শরীফে তাওয়াফ করবেন।

সবশেষে ১১ ও ১২ জিলহজ্ব রমী, কোরবানি ও তাওয়াফসহ বাকি আনুষ্ঠানিকতা শেষ করে এবারের হজ সমাপ্ত করবেন বিশ্বের ১৫ লাখের বেশি মুসল্লি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা