ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

ঈদের দিন সারাদেশে বৃষ্টির সম্ভাবনা কম: আবহাওয়া অধিদফতর

  • আপলোড সময় : ০৫-০৬-২০২৫ ০২:২১:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৫ ০২:২১:১২ অপরাহ্ন
ঈদের দিন সারাদেশে বৃষ্টির সম্ভাবনা কম: আবহাওয়া অধিদফতর
চলতি বছর ঈদুল আজহার দিন ঢাকাসহ দেশের বেশিরভাগ এলাকায় আবহাওয়া থাকবে শুষ্ক। তবে চট্টগ্রাম, ময়নসিংহ ও সিলেট বিভাগের কিছু অঞ্চলে অল্প পরিমাণ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার (৫ জুন) দেওয়া পাঁচ দিনের পূর্বাভাসে এসব তথ্য জানায় আবহাওয়া অফিস।

পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার (৭ জুন) ঈদের দিন চট্টগ্রাম, ময়নসিংহ ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, ঈদের দিন থেকে ৯ জুন পর্যন্ত দেশের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে ১০ জুন থেকে আবারও বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া জুন মাসের মধ্যভাগে আরেকটি লঘুচাপ তৈরি হওয়ার পূর্বাভাসও দেওয়া হয়েছে।

এদিকে, ভারি বৃষ্টিপাত না হওয়ায় দেশে বর্তমানে বড় ধরনের বন্যার সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী

যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী