ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকআউটের স্বপ্ন নিয়ে ব্রাজিলের মুখোমুখি স্কটল্যান্ড চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনব: শিক্ষামন্ত্রী শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর, গুরুত্ব পাবে যেসব বিষয় আমি না থাকলে ইসরায়েল চূর্ণ বিচূর্ণ হয়ে যেত: ট্রাম্প ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় নতুন মোড়, ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত রেমিট্যান্সে সুবাতাস, ১৭ দিনে এলো ১৮২ কোটি ডলার সিলেটে পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী গ্যালারিতে বসে ছেলের খেলা দেখছিলেন জিনেদিন জিদান গণমাধ্যম কমিশন হবে সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান : তথ্যমন্ত্রী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল: বুবলী বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত

আসামসহ উত্তর-পূর্ব ভারতে বন্যা পরিস্থিতি সংকটজনক

  • আপলোড সময় : ০৫-০৬-২০২৫ ০২:৩৪:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৫ ০২:৩৪:২৮ অপরাহ্ন
আসামসহ উত্তর-পূর্ব ভারতে বন্যা পরিস্থিতি সংকটজনক
ভারতের উত্তর-পূর্বাঞ্চলে টানা বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধস পরিস্থিতিকে আরও সংকটজনক করে তুলেছে। বিশেষ করে আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামসহ সাতটি রাজ্যে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৪৪ জন। এ তথ্য জানিয়েছে দ্য টাইমস অব ইন্ডিয়া।

শুধু আসামেই সপ্তাহজুড়ে চলা ভারী বৃষ্টিপাতের ফলে বন্যা ও ভূমিধসে মারা গেছেন অন্তত ১৯ জন। রাজ্যের ২১টি জেলা ইতোমধ্যে বন্যাকবলিত হয়ে পড়েছে। এতে প্রায় ৭ লাখ মানুষ চরম দুর্ভোগে রয়েছেন।

ব্রহ্মপুত্র, বরাক, কুশিয়ারা নদীসহ উত্তর-পূর্বাঞ্চলের সাতটি বড় নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বহু এলাকা পানিতে ডুবে গেছে, তলিয়ে গেছে হাজারো ঘরবাড়ি ও চাষাবাদের জমি। ব্যাহত হচ্ছে ফেরি, রেল ও সড়ক যোগাযোগ।

বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে হাজার হাজার মানুষকে। ক্ষতিগ্রস্ত এলাকায় চলছে ত্রাণ কার্যক্রম। স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী উদ্ধার ও সহায়তায় দিনরাত কাজ করে যাচ্ছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন আরও বৃষ্টির পূর্বাভাস থাকায় পরিস্থিতি আরও জটিল হতে পারে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নকআউটের স্বপ্ন নিয়ে ব্রাজিলের মুখোমুখি স্কটল্যান্ড

নকআউটের স্বপ্ন নিয়ে ব্রাজিলের মুখোমুখি স্কটল্যান্ড