ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

স্পেন না ফ্রান্স, কে খেলবে ফাইনাল?

  • আপলোড সময় : ০৫-০৬-২০২৫ ০২:৩৮:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৫ ০২:৩৮:৩৯ অপরাহ্ন
স্পেন না ফ্রান্স, কে খেলবে ফাইনাল?
উয়েফা নেশন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালে আজ রাতে স্টুটগার্টে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন স্পেন ও শক্তিশালী ফ্রান্স। ম্যাচটি শুরু হবে রাত ১টায়। জয়ী দল ফাইনালে খেলবে পর্তুগালের বিপক্ষে।

ফর্মের বিচারে কিছুটা এগিয়ে স্পেন। তবে ইনজুরির কারণে দলে নেই রদ্রি, কারভাহাল, ফেরান তোরেস, আইয়োজি পেরেস ও লাপোর্তা। দলে আছেন ইয়ামাল ও পেদ্রির মতো তরুণ তারকা, যারা ম্যাচের মোড় ঘোরাতে পারেন। ক্লাব ও দেশের হয়ে দুর্দান্ত মৌসুম পার করেছেন ইয়ামাল। ব্যালন ডি'অরের জন্যও তার নাম আলোচনায়।

অপরদিকে ফ্রান্সও ভালো ছন্দে রয়েছে। এমবাপ্পে ও ডেম্বেলে ক্লাব পর্যায়ে দারুণ পারফর্ম করেছেন। রিয়ালের হয়ে ৫৫ ম্যাচে ৪২ গোল করে ইউরোপিয়ান গোল্ডেন শু জিতেছেন এমবাপ্পে। পিএসজিকে ট্রেবল জেতানো ডেম্বেলেও আছেন ফর্মের তুঙ্গে।

তবে ইনজুরির কারণে দলে নেই কামাভিঙ্গা, কুন্ডে, সেলিবা ও উপাকেমানো। তাই কিছুটা চিন্তায় কোচ দিদিয়ের দেশম।

এর আগে প্রথম সেমিফাইনালে জার্মানিকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে পর্তুগাল। জয়সূচক গোলটি করেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা