ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান

ঝিনাইদহে যৌথবাহিনীর অভিযান, আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৫-০৬-২০২৫ ০২:৪১:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৫ ০২:৪১:৫১ অপরাহ্ন
ঝিনাইদহে যৌথবাহিনীর অভিযান, আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার
ঝিনাইদহের মহেশপুরে যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) ভোরে উপজেলার গয়েশপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত যুবকের নাম জুয়েল রানা (২২)। তিনি যাদবপুর ইউনিয়নের গয়েশপুর গ্রামের প্রবাসী জসীম উদ্দীনের ছেলে।

অভিযানে তার কাছ থেকে একটি ভারতীয় আরজি-১৪ মডেলের রিভলভার, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, একটি পিস্তলের কভার, তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল, দুটি হাসুয়া ও একটি দা উদ্ধার করা হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী এই অভিযান চালায়। জুয়েল রানাকে সন্দেহভাজন হিসেবে আটক করে তার বাড়িতে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র ও সরঞ্জাম জব্দ করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ