ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে একদিনে রেকর্ড ২২০০ অভিবাসী গ্রেফতার

  • আপলোড সময় : ০৫-০৬-২০২৫ ০২:৪৩:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৫ ০২:৪৩:২৬ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রে একদিনে রেকর্ড ২২০০ অভিবাসী গ্রেফতার
যুক্তরাষ্ট্রে একদিনে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেফতারের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (৩ জুন) অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইসিই) একদিনে ২২০০’রও বেশি অভিবাসীকে আটক করে। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটির একটি সূত্র।

হোয়াইট হাউসের চাপের মুখে দ্রুত গ্রেফতার বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইসিই। গ্রেফতার হওয়াদের বেশিরভাগই ছিলেন সংস্থার ‘আটকের বিকল্প’ (এটিডি) প্রোগ্রামের আওতায়। জনসুরক্ষার জন্য যাদের হুমকি মনে করা হয় না, তাদের শর্তসাপেক্ষে মুক্তি দিয়ে নজরদারিতে রাখা হয়— অ্যাঙ্কল মনিটর, স্মার্টফোন অ্যাপ, জিওলোকেশন প্রযুক্তি এবং নিয়মিত রিপোর্টিংয়ের মাধ্যমে।

আইনজীবীদের অভিযোগ, এটিডি প্রোগ্রামে থাকা অভিবাসীদের অনেককেই নির্ধারিত সময়ের আগেই সাক্ষাতের জন্য ডেকে নিয়ে গিয়ে সেখানে গ্রেফতার করছে আইসিই। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে অভিবাসী সম্প্রদায়ে।

এদিকে, এই গণগ্রেফতারের পেছনে হোয়াইট হাউসের নীতিনির্ধারক স্টিফেন মিলারের ভূমিকা রয়েছে বলে জানিয়েছে এনবিসি। সূত্র বলছে, তিনি সম্প্রতি আইসিই’র শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে হুমকি দিয়ে বলেন— সংস্থাটি প্রতিদিন অন্তত ৩ হাজার অভিবাসী গ্রেফতার না করলে কর্মকর্তাদের বরখাস্ত করা হবে। এরপর থেকেই জোরদার হয়েছে এই ধরপাকড়।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার