ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত ও সনদ বাতিলে হচ্ছে কমিটি

  • আপলোড সময় : ১০-১১-২০২৪ ০২:৪৮:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৪ ০২:৪৮:১২ অপরাহ্ন
ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত ও সনদ বাতিলে হচ্ছে কমিটি
ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত করে সনদ বাতিলের জন্য কমিটি গঠন করা হচ্ছে। রোববার (১০ নভেম্বর) দুপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের একটি সূত্র সময় সংবাদকে এমন তথ্য নিশ্চিত করেছে।সূত্র জানায়, মহান স্বাধীনতা যুদ্ধে অংশ না নিয়েও জাল সনদ এবং বিভিন্ন তদবির-সুপারিশে এতদিন যারা মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় সুবিধা নিয়েছেন তাদের শনাক্ত করে সনদ বাতিল করতে কমিটি গঠন করা হচ্ছে। শিগগির এই কমিটি পূর্ণাঙ্গ করা হবে। তবে প্রাথমিকভাবে এসব কাজ খুব গোপনীয়ভাবেই হচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অনুমতি দিলেই তা প্রকাশ করা হবে। সূত্রে আরও জানা যায়, এ কমিটির আকার সাত সদস্য বিশিষ্ট হতে পারে। কমিটি গঠনের পর প্রধান উপদেষ্টা এটি অনুমোদন দিলে কাজ শুরু হবে। ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আবেদন এবং আবেদন ছাড়াও বিতর্কিত মুক্তিযোদ্ধাদের বিষয় পুনরায় যাচাই-বাছাই করা হবে। এ প্রক্রিয়ায় অনেক ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল হতে পারে এবং সব সুবিধা হতে বঞ্চিত হবেন।
 
ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত কার্যক্রম হওয়ার আগ পর্যন্ত মুক্তিযোদ্ধাদের ঘর নির্মাণ কার্যক্রমও স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে সূত্রটি। কারণ, কোনো একজনকে ঘর নির্মাণ করে দেয়া হলো, পরে দেখা গেল, তিনি ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে শনাক্ত হয়েছেন। তখন সেটা নিয়ে বিব্রতকর পরিস্থিতি তৈরি হতে পারে।
 
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘প্রতিদিন ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে নানা অভিযোগ আসছে। প্রাথমিকভাবে মন্ত্রণালয়ে এসব অভিযোগ জমা রাখা হচ্ছে। পরে মন্ত্রণালয় এসব বিষয় সিদ্ধান্ত নেবে।’

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা