ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ভারত বিমান রক্ষা করতে পারে না, অঞ্চলের নিরাপত্তা দেবে কীভাবে: বিলাওয়াল ভুট্টো

  • আপলোড সময় : ০৫-০৬-২০২৫ ০৩:১১:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৫ ০৩:১১:৪৩ অপরাহ্ন
ভারত বিমান রক্ষা করতে পারে না, অঞ্চলের নিরাপত্তা দেবে কীভাবে: বিলাওয়াল ভুট্টো
সাম্প্রতিক ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনা প্রশমনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার আহ্বান জানিয়েছে পাকিস্তান। ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি এই আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তব্যে শাহবাজ বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প শান্তিপ্রিয় এবং উত্তেজনার বিপক্ষে। সাম্প্রতিক পহেলগাম হামলাকে আমরা ‘মিথ্যা পতাকা অপারেশন’ হিসেবে দেখছি। এরপরও আমরা সংযম দেখিয়েছি।” তিনি আরও জানান, ৬-৭ মে ভারতীয় আগ্রাসনে ৩৩ জন পাকিস্তানি নিহত হলে পাকিস্তান আত্মরক্ষার্থে ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করে।

এই প্রেক্ষাপটে তিনি বলেন, “ট্রাম্পের শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা যুদ্ধবিরতি নিশ্চিত করতে সহায়ক হয়েছে।”

একইসঙ্গে যুক্তরাষ্ট্র সফরে থাকা পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারি বলেন, “যুদ্ধবিরতি কার্যকরে প্রেসিডেন্ট ট্রাম্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। যদি ওয়াশিংটন চায়, তবে দুই দেশের মধ্যে একটি পরিপূর্ণ সংলাপের আয়োজন সম্ভব, যা দক্ষিণ এশিয়া ও বৈশ্বিক নিরাপত্তার জন্য সহায়ক হবে।”

ভারতের প্রতি কড়া ভাষায় তিনি বলেন, “নিজের আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করতে না পারা একটি দেশ কীভাবে গোটা অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করবে?”

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, “আমরা শান্তিপ্রিয় এবং সংলাপে প্রস্তুত। তবে ভারতের ভেতরের রাজনৈতিক উত্তেজনাকর বক্তব্য, বিশেষ করে মোদির ‘ট্রেলার’ মন্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।”

তবে নয়াদিল্লি বরাবরই তৃতীয় পক্ষের মধ্যস্থতা প্রত্যাখ্যান করে এসেছে। ট্রাম্পের সম্ভাব্য ভূমিকা নিয়ে ইসলামাবাদের এই আহ্বান কীভাবে গৃহীত হবে, তা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দৃষ্টি আকর্ষণ করছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা