ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেফতার অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই দুর্গাপূজার মূল দর্শন: রাষ্ট্রপতি ১৭ বছরে তথ্য কমিশনকে কাজ করতে দেওয়া হয়নি: প্রধান তথ্য কমিশনার প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায়ের বিরুদ্ধে আপীল করল গ্রামীণ কল্যাণ কলকাতায় ভেঙে পড়ল দুর্গাপূজার মণ্ডপ, পদদলিত হয়ে নিহত ১৯ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ভিড় বেড়েছে রাজধানীর পশুর হাটে, বেচাকেনাও জমজমাট

  • আপলোড সময় : ০৫-০৬-২০২৫ ০৩:১৯:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৫ ০৩:১৯:২৯ অপরাহ্ন
ভিড় বেড়েছে রাজধানীর পশুর হাটে, বেচাকেনাও জমজমাট
রাজধানীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। ঈদের ছুটি শুরু হওয়ায় হাটে বেড়েছে ক্রেতাদের ভিড়। বিরামহীনভাবে চলছে পশু কেনাবেচা।

বৃহস্পতিবার (৫ জুন) ভোর থেকে রাজধানীর বিভিন্ন পশুর হাট ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

পছন্দের কোরবানির পশু কিনতে রাতভর হাটে হাটে ঘুরে অনেকে ভোরে গরু নিয়ে বাসায় ফিরেছেন। কেউ কেউ আবার ভোরেই হাটে এসে ঘুরে ঘুরে গরু দেখছেন, দরদাম করছেন। বনিবনা হলে কিনে নিচ্ছেন পছন্দের পশু।

হাটে মিলছে নানা জাতের গরু, ছাগল, খাসি, ভেড়া, মহিষ— এমনকি কোথাও কোথাও দেখা মিলছে উট ও দুম্বারও। তবে অন্যান্য বছরের মতো এবারও মাঝারি ও ছোট গরুর চাহিদাই বেশি। বড় গরুর চাহিদা কম থাকায় চিন্তায় রয়েছেন বিক্রেতারা।

ব্যাপারী ও খামারিরা বলছেন, হাটে ১ থেকে ২ লাখ টাকার মধ্যে ছোট ও মাঝারি গরু বেশি বিক্রি হচ্ছে। বড় গরু দরদাম হলে বিক্রি হচ্ছে, না হলে ফেরত নিয়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা।

নাবিল নামের এক ব্যাপারী বলেন, ‘দাম কম বলেই মাঝারি গরুর চাহিদা বেশি। বড় গরু কেউ দরদাম করে, কিনে না।’

গাবতলীর পশুর হাটের ইজারাদার সৈয়দ এ সিদ্দিক বলেন, ‘এখন পর্যন্ত হাট স্থিতিশীল। বিকেল থেকে আরও জমজমাট হয়ে উঠবে।’

ক্রেতারা অবশ্য বলছেন, এখনও পশুর দাম কিছুটা বেশি। আসরাফ নামের এক ক্রেতা বলেন, ‘বড় গরুর দাম অনেক বেশি। ছোট আর মাঝারিগুলোর দামও কিছুটা চড়া।’

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী গাবতলী হাট পরিদর্শনে গিয়ে বলেন, ‘এখন পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে বাহিনী। সামনের দিনগুলোতেও এ ধারা বজায় থাকবে।’

এদিকে, রাজধানীতে বসেছে ২১টি কোরবানির পশুর হাট। এখনো দেশের বিভিন্ন জেলা থেকে পশু আসছে হাটে। শেষ দুইদিনে বিক্রি আরও বাড়ার আশা ব্যাপারীদের।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ

সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ