ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

চন্দ্রায় কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানবাহনের ধীরগতি

  • আপলোড সময় : ০৫-০৬-২০২৫ ০৩:৪৩:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৫ ০৩:৪৩:১০ অপরাহ্ন
চন্দ্রায় কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানবাহনের ধীরগতি
উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় এলাকাজুড়ে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে ধীরগতিতে চলছে যানবাহন।

ঢাকা থেকে বের হওয়া অনেক গাড়িই যাত্রী তুলতে বারবার থেমে পড়ায় এই ধীরগতি তৈরি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। ফলে ঈদযাত্রায় যাত্রীদের পড়তে হচ্ছে ভোগান্তিতে।

গাজীপুর থেকে চন্দ্রা পৌঁছাতে প্রায় দুই ঘণ্টা লেগেছে—এমন অভিজ্ঞতা শেয়ার করেন একটি কারখানার কর্মকর্তা মেহেদী হাসান।

একই অভিজ্ঞতার কথা জানান বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা শেখ কাইয়ুম। তিনি বলেন, ‘চন্দ্রা থেকে কোনোভাবেই বাস পাচ্ছিলাম না। পরে দীর্ঘ অপেক্ষার পর অতিরিক্ত ভাড়া দিয়ে বাসে উঠতে হয়েছে।’

গাড়ির সংকটে কাঙ্ক্ষিত যান না পেয়ে অনেককেই খোলা ট্রাক বা পিকআপে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরতে দেখা গেছে।

শিল্পাঞ্চল গাজীপুরে রয়েছে ২ হাজার ১৭৬টি কারখানা, যার মধ্যে ১ হাজার ১৫৪টি পোশাক কারখানা। এসব কারখানার কয়েক লাখ শ্রমিক এখন ঈদের ছুটিতে বাড়ি ফিরছেন।

বুধবার থেকেই ধাপে ধাপে এসব কারখানা ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে ছুটি ঘোষণার পর বৃহস্পতিবার (৫ জুন) সকাল থেকেই চন্দ্রা এলাকায় যাত্রীচাপ কয়েকগুণ বেড়ে গেছে।

এ প্রসঙ্গে নাওজোড় হাইওয়ে থানার ওসি শওকাতুল আলম জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে হাইওয়ে পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন বাহিনী একযোগে কাজ করছে। ছিনতাই ও অপরাধ প্রতিরোধেও কাজ করছে আলাদা টিম।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে