ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট

  • আপলোড সময় : ০৫-০৬-২০২৫ ০৩:৪৬:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৫ ০৩:৪৬:১৭ অপরাহ্ন
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট
মাঝে মাত্র একদিন বিরতি। পরশু শনিবার পবিত্র ঈদুল আজহা। নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের ঢল নেমেছে রাজধানী ছাড়িয়ে দেশের বিভিন্ন সড়ক-মহাসড়কে।

টিকিট না পাওয়া, গণপরিবহন সংকট আর অতিরিক্ত ভাড়ার কারণে ঝুঁকি নিয়ে বাসের ছাদ, খোলা ট্রাক বা পিকআপভ্যানে করেই গন্তব্যে ফিরছেন অনেকে।

ঢাকা থেকে ছেড়ে যাওয়া শত শত যানবাহনের চাপে বিভিন্ন মহাসড়কে তৈরি হয়েছে দীর্ঘ যানজট। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যাত্রীরা। অতিরিক্ত গাড়ির চাপে ওই মহাসড়কে বৃহস্পতিবার (৫ জুন) দুপুর ১টা পর্যন্ত অন্তত ২৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজট দেখা গেছে।

এলেঙ্গা বাস স্টেশন, রাবনা বাইপাস, আশেকপুর বাইপাস ঘুরে দেখা গেছে, যাত্রীদের দুর্ভোগ চরমে। প্রাইভেটকার, মোটরসাইকেল, মাইক্রোবাস এমনকি ভাড়ায়চালিত মোটরসাইকেলেও গাদাগাদি করে ফিরছেন মানুষ।

গণপরিবহন সংকট আর ভাড়াবৃদ্ধির কারণে কেউ কেউ ট্রাক কিংবা বাসের ছাদেই ঝুঁকি নিয়ে ফিরছেন বাড়িতে।

ভোর থেকে পাকুল্যা থেকে আশেকপুর পর্যন্ত রাস্তায় যানজট শুরু হয় বলে জানান চালকরা। যানজটে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শিশু ও বৃদ্ধ যাত্রীরা।

গাজীপুর থেকে সিরাজগঞ্জগামী পোশাক শ্রমিক জাহানারা বেগম বলেন, ‘গাজীপুর থেকে রাবনা বাইপাসে আসতে সময় লেগেছে ৫ ঘণ্টা। এক জায়গায় ৩০-৪০ মিনিট দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ভাড়াও দ্বিগুণ নিচ্ছে।’

বাইপাইল থেকে ট্রাকে চড়ে বগুড়া যাচ্ছেন আলমগীর। তিনি বলেন, ‘৫০০ টাকা ভাড়া দিয়ে ট্রাকে উঠেছি। বাইপাইল থেকে চার ঘণ্টায় এখনো আশেকপুর বাইপাস পর্যন্ত এসেছি। খুব কষ্ট হচ্ছে।’

এলেঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শরীফ জানান, টোল প্লাজার কারণে যানজট সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে কাজ করছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা