ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তালাকপ্রাপ্ত স্ত্রীকে নিয়ে দিনভর ঘোরাঘুরি, সন্ধ্যায় ধানক্ষেতে মিলল মরদেহ বাংলাদেশ সীমান্তে সাপ-কুমির মোতায়েন করবে ভারত! এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন, প্রশ্ন জামায়াত আমিরের সরকার না মানলে বাজারে সরবরাহ বন্ধের হুমকি ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে বিধবাকে হোটেলে নিয়ে ধর্ষণ, অতঃপর পুলিশের মাথা ফাটিয়ে পালালেন আসামি, দিতে হলো চার সেলাই শাহজালালে ৮৩ লাখ টাকার স্বর্ণ ও ৯ হাজার ডলারসহ হজ কাফেলার মোয়াল্লেম গ্রেপ্তার পাওনা টাকা দিতে ডেকে নিয়ে যুবককে হত্যা এত এত রসগোল্লা খায়, তবুও মোটা হয় না: জয়াকে নিয়ে প্রসেনজিৎ গলায় ট্যাবলেট আটকে প্রাণ গেলো দেড় বছরের শিশুর মোদি পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে চেয়ে ভারতকেই বিচ্ছিন্ন করে ফেলেছেন’ উঠে যান ৭ হাজার ফুট উঁচু দুর্গম পাহাড়ে, যেভাবে ইরানে লুকিয়ে ছিলেন মার্কিনসেনা রায়ে অসন্তুষ্ট আবু সাঈদের বাবা বললেন, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল মোবাইলে কথা বলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি আবু সাঈদ হত্যা মামলায় কার কার কী সাজা হলো এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা মারা গেছেন হাদি হত্যা মামলায় প্রধান আসামি অস্ত্র মামলায় ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড বন্ধুর বিয়েতে দুই লিটার অকটেন উপহার ভাত রান্নায় দেরি হওয়ায় স্ত্রীর গায়ে গরম মাড়, স্বামী গ্রেপ্তার

মরক্কোতে এ বছর কোরবানি না দিতে সরকারি আদেশ জারি

  • আপলোড সময় : ০৫-০৬-২০২৫ ০৪:০৯:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৫ ০৪:০৯:৩৪ অপরাহ্ন
মরক্কোতে এ বছর কোরবানি না দিতে সরকারি আদেশ জারি
মধ্যপ্রাচ্যের দেশ মরক্কোতে কাল শুক্রবার (৬ জুন) উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। এদিন মুসলিমরা ধর্মীয় বিধান অনুযায়ী পশু কোরবানি করে থাকেন। তবে এবার মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশটিতে কোরবানি না দেওয়ার জন্য রাজকীয়ভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বুধবার (৪ জুন) সন্ধ্যায় মরক্কোর রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রী আহমেদ তৌফিক এ ঘোষণা পাঠ করেন। তিনি জানান, মরক্কোর রাজা পঞ্চম মোহাম্মদ একটি রাজকীয় ডিক্রির মাধ্যমে সাধারণ মানুষকে এ বছর কোরবানি না দিতে অনুরোধ করেছেন।

সরকারি সূত্রে জানা গেছে, কয়েক বছর ধরে চলমান খরা এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশে পশুর সংখ্যা মারাত্মকভাবে কমে গেছে। অবশিষ্ট পশুদের রক্ষা এবং কৃষিখাতের স্থায়িত্ব নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে সরকারি এই আদেশ কার্যকর করতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পশু পরিবহন ও বিক্রি পর্যবেক্ষণে কড়া নজরদারি বসানো হয়েছে। কেউ আদেশ অমান্য করলে কোরবানির পশু জব্দ এবং মোটা অঙ্কের জরিমানার ক্ষমতা দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনকে।

তবে সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন কৃষকদের একটি সংগঠনের প্রধান আব্দেল ফাত্তাহ আমের। তিনি বলেছেন, খরার কারণে এমনিতেই কৃষকরা ক্ষতির মধ্যে আছেন। ঈদের সময় পশু বিক্রি করে তারা সেই ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়ার আশা করেছিলেন। এখন কোরবানি বন্ধ হওয়ায় কৃষকরা আরেক দফা বিপদে পড়েছেন। সরকারের কাছে তিনি ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, নিরাপত্তা বাহিনী বিভিন্ন বাড়িতে গিয়ে কোরবানির জন্য কেনা ভেড়া জব্দ করছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। অনেকেই বলছেন, তারা ধর্মীয় রীতির বাইরে যেতে পারবেন না এবং কোরবানি দিতেই হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তালাকপ্রাপ্ত স্ত্রীকে নিয়ে দিনভর ঘোরাঘুরি, সন্ধ্যায় ধানক্ষেতে মিলল মরদেহ

তালাকপ্রাপ্ত স্ত্রীকে নিয়ে দিনভর ঘোরাঘুরি, সন্ধ্যায় ধানক্ষেতে মিলল মরদেহ