ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ৮৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬৪৩ জনের উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই লাল কার্ডের ঝড়! ইতিহাস গড়ে মেক্সিকোর জয় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস হাম সন্দেহে একদিনেই ঝরল ৮ শিশুর প্রাণ বৃষ্টিতে ভেসে গেল টাইগারদের দ্বিতীয় লড়াই ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ ফিলিপিন্সে ভূমিকম্পের তিনদিন পরও উদ্ধার হচ্ছে লাশ, মৃত্যু বেড়ে ৪৬ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ এক দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী অভেনেত্রী তানিয়া বৃষ্টিকে নিইয়ে নতুন গুজব সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় নিয়ে হাইকোর্টের রায় স্থগিত, আপিল শুনানি ১৬ জুন ৩০০ কেজি কাঁচা মাছ নিয়ে বিশ্বকাপ খেলতে গেল নরওয়ে যুবদল নেতা বাবুকে বহিষ্কার, রমনা থানা কমিটি বিলুপ্ত

এমি মার্তিনেজের দলবদলের গুঞ্জনে নতুন মোড়

  • আপলোড সময় : ০৫-০৬-২০২৫ ০৪:২২:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৫ ০৪:২২:৩৪ অপরাহ্ন
এমি মার্তিনেজের দলবদলের গুঞ্জনে নতুন মোড়
অ্যাস্টন ভিলা ছাড়ছেন এমিলিয়ানো মার্তিনেজ—এই খবর নতুন কিছু নয়। বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন গোলরক্ষককে নিয়ে আগ্রহী ছিল ইউরোপের দুই বড় ক্লাব—স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। তবে এবার বিষয়টি পেয়েছে নতুন মোড়।

আর্জেন্টিনার শীর্ষ ক্রীড়া গণমাধ্যমগুলোর দাবি, মার্তিনেজকে দলে ভেড়াতে এখন সবচেয়ে এগিয়ে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। শুরুতে বার্সেলোনাও বেশ আগ্রহ দেখালেও এখন তাদের মনোযোগ হুয়ান গার্সিয়ার দিকে। একইসঙ্গে ইউভেন্তুসের গোলরক্ষক ভয়চেখ শেজনির সঙ্গে চুক্তি নবায়নের দিকেও মনোযোগী কাতালান ক্লাবটি। ফলে মার্তিনেজের প্রতি আগ্রহ অনেকটাই হারিয়ে ফেলেছে তারা।

অন্যদিকে ইউনাইটেডের ক্ষেত্রে হিসাবটা ভিন্ন। গেল মৌসুমে পারফরম্যান্সে চূড়ান্তভাবে হতাশ করেছেন আন্দ্রে ওনানা। তাই তাকে স্কোয়াড থেকে বাদ দিতে চায় ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটি। বিকল্প হিসেবে বেছে নেওয়া হয়েছে মার্তিনেজকে। গুঞ্জনে রয়েছে, আর্সেনালও আবার মার্তিনেজকে ফিরিয়ে আনার কথা ভাবছে।

যদি রিয়াল মাদ্রিদ আর্সেনালের স্প্যানিশ গোলরক্ষক দাভিদ রায়াকে নিয়ে নেয়, তাহলে মার্তিনেজকে আবারও দেখা যেতে পারে এমিরেটসে। উল্লেখ্য, আর্সেনাল থেকেই মূলত ইউরোপে নিজের ক্যারিয়ার গড়েছিলেন এমি মার্তিনেজ।

তবে সবকিছু ছাপিয়ে, এই মুহূর্তে ম্যানচেস্টার ইউনাইটেডই সবচেয়ে দৃঢ় অবস্থানে আছে মার্তিনেজকে পাওয়ার দৌড়ে—এমনটাই বলছে একাধিক সূত্র। যদিও এ নিয়ে নিজে মুখ খুলতে নারাজ মার্তিনেজ। জাতীয় দলের ক্যাম্পে থাকা এই তারকা জানিয়েছেন, তিনি দলবদলের সময় সামনে আসা সব প্রস্তাবই বিবেচনায় রাখছেন। এখন অপেক্ষা, চূড়ান্ত সিদ্ধান্ত কবে ও কোথায় নিয়ে যান ‘এমি’।
 

কমেন্ট বক্স