ঢাকা , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

চ্যাম্পিয়ন মোহামেডানের ফুটবল কমিটির চেয়ারম্যানের পদত্যাগ

  • আপলোড সময় : ০৫-০৬-২০২৫ ০৪:৩৭:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৫ ০৪:৩৭:৪০ অপরাহ্ন
চ্যাম্পিয়ন মোহামেডানের ফুটবল কমিটির চেয়ারম্যানের পদত্যাগ
২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ঢাকা মোহামেডান ঘরোয়া ফুটবল লিগে আবারও চ্যাম্পিয়ন হয়েছে। তিন দিন আগেই ক্লাব প্রাঙ্গণে হয়েছে সেই স্বপ্নজয়ের উদযাপন। এরই মাঝে এক অভাবনীয় ঘটনা—ক্লাবটির ফুটবল কমিটির চেয়ারম্যান প্রকৌশলী গোলাপ মোহাম্মদ আলমগীর পদত্যাগ করেছেন।

আজ (৫ জুন) তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন ক্লাব সভাপতি, সাবেক সেনাপ্রধান জেনারেল আব্দুল মুবীন (অব)-এর কাছে। একইসঙ্গে একটি অনুলিপি পাঠিয়েছেন ক্লাবের ডিরেক্টর ইনচার্জ কাজী ফিরোজ রশীদের কাছেও। এমন এক সময় পদত্যাগ, যখন পুরো ক্লাব জুড়ে চলছে উৎসবের আমেজ।

মোহামেডানের ফুটবল পুনর্জাগরণে আলমগীরের অবদান অনস্বীকার্য। ২০২৩ সালে ক্লাবের ফেডারেশন কাপ জয়ে তার প্রত্যক্ষ ভূমিকা ছিল। এরপরের মৌসুমে টানা তিনটি আসরে রানার্সআপ এবং এবারের ঐতিহাসিক লিগ চ্যাম্পিয়নশিপ—সবকিছুর পেছনে ছিল তার আর্থিক সহায়তা ও পরিচালনাগত দূরদৃষ্টি।

তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি ফুটবল কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও ক্লাব পরিচালক হিসেবে দায়িত্বে থাকছেন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন, আগামীতেও ক্লাবের প্রয়োজনে যেমনটা অতীতে পাশে থেকেছেন, তেমনটাই থাকবেন।

তার চিঠিতে উঠে এসেছে ক্লাবের কাঠামোগত কিছু জটিলতা নিয়েও। তিনি জানান, ২০২১ সালের মার্চে নির্বাচিত বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ দুই বছর হলেও, তা এখন চার বছরে গড়িয়েছে—যা গঠনতন্ত্রের লঙ্ঘন। তাই দ্রুত বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন আয়োজনের আহ্বান জানান তিনি। সেই সঙ্গে নতুন ফুটবল কমিটির চেয়ারম্যান মনোনয়নের অনুরোধও করেন।

যদিও চিঠিতে লেখা হয়েছে, তার পদত্যাগে কোনো অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হবে না, বাস্তবতা বলছে ভিন্ন কথা। তার সরে যাওয়া দল গঠনের মৌসুমে মোহামেডানের জন্য বড় ধাক্কা হতে পারে। ইতোমধ্যে অন্যান্য ক্লাবগুলো খেলোয়াড় বাছাইয়ে নেমে পড়েছে। মোহামেডান যদি এই রেসে পিছিয়ে পড়ে, তবে শিরোপা ধরে রাখাও কঠিন হবে।

এর আগেও এমন ঘটনা ঘটেছে মোহামেডানে। ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান প্রায় দেড় বছর আগে পরিচালক পদ থেকে পদত্যাগপত্র দিয়েছিলেন, যদিও তা গৃহীত হয়নি। পরে তিনি ফের সক্রিয় ভূমিকায় ফিরে আসেন। এবার ফুটবল কমিটির চেয়ারম্যানের পদত্যাগপত্র গৃহীত হবে কি না—তা সময়ই বলে দেবে। তবে একথা নিশ্চিত, এই সিদ্ধান্তে মোহামেডান ফুটবলে নতুন করে অস্থিরতা তৈরি হতে পারে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা