ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান

আখাউড়ায় দেবে গেলো সেতু

  • আপলোড সময় : ০৫-০৬-২০২৫ ০৪:৪২:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৫ ০৪:৪২:০২ অপরাহ্ন
আখাউড়ায় দেবে গেলো সেতু
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-কসবা আঞ্চলিক সড়কের কাকিনা খালের সেতু মাঝ বরাবর দেবে গেছে, ফলে সেতুর ওপর দিয়ে যান চলাচল বন্ধ হয়েছে। এতে আখাউড়া ও কসবা উপজেলার সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং হাজার হাজার মানুষ ভোগান্তিতে পড়েছেন।

বুধবার (৪ জুন) রাতে ভারী যানবাহনের চাপের কারণে মোগড়া ইউনিয়নের কাকিনা খালের ওপর নির্মিত সেতুটির পিলার দেবে যায়। বৃহস্পতিবার সকালে গিয়ে দেখা গেছে, সেতুর মাঝখান বড় ধরনের দেবে গেছে, রেলিং ক্ষতিগ্রস্ত এবং দুই পাশের সংযোগ সড়কেও ফাটল দেখা দিয়েছে।

যেকোনো বড় দুর্ঘটনার আশঙ্কায় উপজেলা প্রশাসন বাঁশ দিয়ে সেতুর দুই পাশ ঘিরে দ্রুত যান চলাচল বন্ধ করে দেয়।

সিএনজিচালিত অটোরিকশাচালক আক্তার মিয়া বলেন, ‘সেতুর দেবে যাওয়ায় সকাল থেকে সড়কটি বন্ধ রয়েছে। এখন ৫ থেকে ৮ কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হচ্ছে। দ্রুত নতুন সেতু নির্মাণের দাবি জানাচ্ছি।’

স্থানীয় বাসিন্দা কাউছার হোসেন বলেন, ‘রাতে ভারী যান চলাচলের কারণে সেতু দেবে গেছে। এই সড়ক দিয়ে দুই উপজেলার হাজার হাজার মানুষের যাতায়াত হয়, এখন সবাই বিপাকে।’

উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম সুমন জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। ঈদের ছুটি শেষে নতুন সেতুর জন্য প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হবে। আপাতত কী করা যায়, সে বিষয়ে সিদ্ধান্ত হবে।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জি.এম রাশেদুল ইসলাম বলেন, ‘জনস্বার্থে সেতুর ওপর দিয়ে যান চলাচল বন্ধ করা হয়েছে। মনিয়ন্দ এলাকায় যাতায়াতের জন্য গোয়াল ও গাঙ্গাইল গ্রামের রাস্তা এবং কসবাগামী যাত্রীদের ধরখার হয়ে কুমিল্লা-সিলেট মহাসড়ক ব্যবহার করতে বলা হয়েছে। ঈদের পর দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ