ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভিসা দেয়া স্থগিত করেছে আফ্রিকার দেশ চাদ

  • আপলোড সময় : ০৬-০৬-২০২৫ ১২:৩৫:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৬-২০২৫ ১২:৩৫:০৮ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভিসা দেয়া স্থগিত করেছে আফ্রিকার দেশ চাদ
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিলো আফ্রিকার দেশ চাদ। সাময়িকভাবে বন্ধ করে দিলো আমেরিকান নাগরিকদের ভিসা প্রদান।

বৃহস্পতিবার (৫ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স।

চাদের প্রেসিডেন্ট ইদ্রিস ডেবি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, যুক্তরাষ্ট্র সম্প্রতি চাদের নাগরিকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে। এরই প্রতিক্রিয়ায় তিনি আমেরিকান নাগরিকদের জন্য ভিসা প্রদান স্থগিত করার নির্দেশ দিয়েছেন।

পোস্টে ডেবি বলেন, ‘আমি পারস্পরিকতার নীতিতে বিশ্বাস করি। আমাদের বিলিয়ন ডলার নেই, বিলাসবহুল বিমানও নেই, কিন্তু আমাদের রয়েছে মর্যাদা ও সম্মান।’

এ সময় তিনি যুক্তরাষ্ট্রের একটি সিদ্ধান্তের প্রতি ইঙ্গিত দিয়ে বলেন, চাদ হয়তো অর্থনৈতিকভাবে বড় শক্তি নয়, তবে সার্বভৌমত্বের প্রশ্নে তারা কোনো আপস করবে না।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র সম্প্রতি ১২টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে, যার মধ্যে চাদও রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, চাদের এই সিদ্ধান্ত দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বাড়াতে পারে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী