ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ঈদুল আজহার আগের রাতে লেবাননে হামলা ইসরায়েলের

  • আপলোড সময় : ০৬-০৬-২০২৫ ১২:৩৭:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৬-২০২৫ ১২:৩৭:৫০ অপরাহ্ন
ঈদুল আজহার আগের রাতে লেবাননে হামলা ইসরায়েলের
ঈদের আগের রাতে লেবাননের বৈরুতে একাধিক বিমান হামলা চালালো ইসরায়েল, হিজবুল্লাহর ‘ড্রোন ঘাঁটি’ লক্ষ্য করে অভিযানের দাবি।

বৃহস্পতিবার (৬ জুন) রাতে ঈদুল আজহার প্রাক্কালে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে একাধিক বিমান হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য নিশ্চিত করেছে।

হামলার আগে ওই এলাকার বাসিন্দাদের সতর্ক করে ভবন খালি করতে বলে আইডিএফ। এরপরই ভয়াবহ হামলার দৃশ্য দেখা যায় বৈরুতের আকাশে—ধোঁয়ার কুণ্ডলী, আতঙ্ক আর বিশৃঙ্খলা।

ইসরায়েল দাবি করেছে, তারা হিজবুল্লাহর একটি গোপন ভূগর্ভস্থ ইউনিটে হামলা চালিয়েছে, যেখানে ‘হাজার হাজার’ ড্রোন তৈরি হচ্ছিল। এই প্রকল্পটি নাকি ইরানিদের অর্থায়নে পরিচালিত হচ্ছিল। যদিও ছয় মাস ধরে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে কার্যত যুদ্ধবিরতি চলছিল।

এই হামলার কড়া প্রতিক্রিয়া এসেছে লেবানন থেকে। দেশটির প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এক্সে দেওয়া পোস্টে এই হামলাকে ‘ইচ্ছাকৃত ও জঘন্য’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘এটি ঈদের আগের রাতে আমাদের নিরাপত্তা ও অর্থনীতির বিরুদ্ধে সরাসরি আঘাত।’

লেবাননের প্রেসিডেন্ট মিশেল আওনও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘এটি আন্তর্জাতিক চুক্তির স্পষ্ট লঙ্ঘন এবং ধর্মীয় উৎসবের প্রাক্কালে একটি উসকানিমূলক হামলা।’

হামলার আগে ইসরায়েলি বাহিনীর মুখপাত্র আভিচাই আদরাঈ সোশ্যাল মিডিয়ায় একটি মানচিত্রসহ পোস্ট করে হাদাথ, হারেত হরেইক ও বোরজ আল-বরাজনেহ এলাকার বাসিন্দাদের সতর্ক করে বলেন, ‘আপনারা হিজবুল্লাহর অবকাঠামোর পাশে অবস্থান করছেন।’

হামলার পর ওই এলাকার হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে পালাতে শুরু করলে তৈরি হয় ব্যাপক যানজট। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো বৈরুতে।

বিশ্লেষকদের মতে, এই হামলা লেবানন-ইসরায়েল সীমান্তে নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা