ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

পুটি-কাতলা-রুই, কাউকে ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপলোড সময় : ০৬-০৬-২০২৫ ০১:০৫:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৬-২০২৫ ০১:০৫:০৬ অপরাহ্ন
পুটি-কাতলা-রুই, কাউকে ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
ঈদুল আজহা ঘিরে নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শিথিলতা দেখাতে নারাজ সরকার। আজ শুক্রবার (৬ জুন) সকালে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শনে গিয়ে এমনই হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, ‘ছোট বড় কোনো অপরাধীকেই ছাড় দেয়া হবে না। পুটি, কাতলা, রুই—কারোর সঙ্গেই আপস নয়। আইন সবার জন্য সমান।’

সারাদেশে ঈদ উপলক্ষে নিরাপত্তার ঘাটতি নেই বলেও জানান তিনি। বলেন, পর্যাপ্ত নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে। কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে থানায় জানাতে বলেন নাগরিকদের। অভিযোগ না নিলে সংশ্লিষ্ট থানার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও সতর্ক করেন।

এর আগে সকালে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে তিনি জানান, যাত্রীদের সঙ্গে প্রতারণা করে যেসব লঞ্চ দেরিতে ছাড়ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘দুই-একটি বাদে সব লঞ্চই নির্ধারিত সময়ে ছাড়ছে। গত ৫ দিনে ঘাট ছেড়েছে ৮২৪টি লঞ্চ, যাতে করে ৮ লাখ মানুষ ঘরে ফিরেছেন।’

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা