ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

আজ জামারায় শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করবেন হাজিরা

  • আপলোড সময় : ০৬-০৬-২০২৫ ০১:১০:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৬-২০২৫ ০১:১০:৩২ অপরাহ্ন
আজ জামারায় শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করবেন হাজিরা
পবিত্র হজের তৃতীয় দিন আজ। শুক্রবার (৬ জুন) স্থানীয় সময় ভোর থেকেই মিনার পথে রওনা হয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো হাজি। সেখানে গিয়ে আল-জামারায় শয়তানকে প্রতীকীভাবে পাথর নিক্ষেপ করছেন তারা।

পাথর ছোড়ার পরপরই হাজিরা আদায় করবেন কোরবানির বিধান। এরপর ফিরে যাবেন মক্কায়। সেখানে কাবা ঘরের তাওয়াফ করে শেষ করবেন হজের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এরপরের দুই দিন—১১ ও ১২ জিলহজ পালন করবেন হজের বাকি আনুষ্ঠানিকতা।

এর আগে বৃহস্পতিবার (৫ জুন) আরাফাতের ময়দানে সমবেত হন হাজিরা। মসজিদে নামিরায় হজের খুৎবা দেন মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শায়খ সালেহ বিন হুমাইদ। বিশ্বশান্তির প্রার্থনায় একসঙ্গে কাঁদেন লাখো মুসল্লি।

আরাফাত থেকে সূর্যাস্তের পর হাজিরা যান মুজদালিফায়। রীতি অনুযায়ী খোলা আকাশের নিচে রাত্রিযাপন করেন তারা। মধ্যরাত পর্যন্ত চলে ইবাদত ও শয়তানের জন্য পাথর সংগ্রহ।

চলতি বছর হজের এই পবিত্র সমাবেশে অংশ নিয়েছেন ১৫ লাখের বেশি মুসল্লি।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল