ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর সাথে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ, রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের গাড়িবহর অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি, মাদক-নারীসহ আটক ৮৪ স্বৈরাচার পয়সা দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

প্রথমবারের মতো বিশ্বকাপে উজবেকিস্তান ও জর্ডান

  • আপলোড সময় : ০৬-০৬-২০২৫ ০১:১৯:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৬-২০২৫ ০১:১৯:৪৫ অপরাহ্ন
প্রথমবারের মতো বিশ্বকাপে উজবেকিস্তান ও জর্ডান
নিজেদের ফুটবল ইতিহাসে নতুন অধ্যায় লিখল উজবেকিস্তান ও জর্ডান। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাই পর্বে সেরা ছয়ে উঠে বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করেছে এই দুই দেশ। এটি তাদের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ।

বৃহস্পতিবার (৫ জুন) সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গোলশূন্য ড্র করে ‘এ’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে জায়গা করে নেয় উজবেকিস্তান। ৯ ম্যাচে ১৮ পয়েন্ট অর্জন করে তারা নিশ্চিত করে বিশ্বমঞ্চে অভিষেকের টিকিট।

অন্যদিকে, ‘বি’ গ্রুপে ওমানকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপে উঠেছে জর্ডান। একই গ্রুপে ইরাককে ২-০ গোলে হারিয়ে টানা ১১তম বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া।

বিশ্বকাপ বাছাইয়ে অসাধারণ এই অর্জন দুটি দেশেই উদযাপনের জোয়ার বইয়ে দিয়েছে। ফুটবলে অনগ্রসর হিসেবে পরিচিত হলেও সাম্প্রতিক বছরগুলোতে উন্নতির ধারায় থাকা উজবেকিস্তান ও জর্ডান এবার নিজেদের প্রতিভার প্রমাণ দিল বিশ্বমঞ্চে জায়গা করে নিয়ে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী

প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী