ঢাকা , বুধবার, ০৮ জুলাই ২০২৬ , ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’ আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ব্রাজিলের কাছে এখনও যে সমীকরণে পিছিয়ে আর্জেন্টিনা থেমে যেতে পারে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কেপ ভার্দে ম্যাচে যেসব রেকর্ড হতে পারে মেসি-স্কালোনি-আর্জেন্টিনার

রাজধানীতে গরুর হাটে সরবরাহ কম, ক্রেতাও কম

  • আপলোড সময় : ০৬-০৬-২০২৫ ০১:৩৭:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৬-২০২৫ ০১:৩৭:৩৮ অপরাহ্ন
রাজধানীতে গরুর হাটে সরবরাহ কম, ক্রেতাও কম
ঈদুল আজহার মাত্র একদিন বাকি। শেষ মুহূর্তে রাজধানীর কোরবানির হাটগুলোতে দেখা দিয়েছে পশুর সংকট। বিশেষ করে ছোট ও মাঝারি আকারের পশু রাখার নির্ধারিত জায়গাগুলো শুক্রবার (৬ জুন) সকাল থেকেই বেশিরভাগই ফাঁকা পড়ে আছে। ফলে অনেক ক্রেতা কাঙ্ক্ষিত পশু কিনতে পারছেন না বলে অভিযোগ করছেন।

হাটে পশুর সরবরাহ কমলেও আজ ক্রেতার সংখ্যাও তুলনামূলকভাবে কম। অনেকে শেষ মুহূর্তে হাটে গেলেও পছন্দের পশু না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। যেসব পশু পাওয়া যাচ্ছে, সেগুলোর দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ বলছেন দাম তুলনামূলক কম, আবার কেউ বলছেন শেষ দিনের সুযোগে বিক্রেতারা চড়া দাম হাঁকাচ্ছেন।

তবে বেশিরভাগ ক্রেতাই এখন আর দাম নিয়ে বেশি দরকষাকষি করছেন না। পছন্দসই পশু পেলে বাজেটের কাছাকাছি দামেই কিনে নিচ্ছেন তারা। অনেকের ভাষায়, "এখন আর দেখাদেখির সময় নেই, যা পাওয়া যায় তাই নিতে হচ্ছে।"

বৃহস্পতিবার (৫ জুন) রাতের মধ্যেই বেশিরভাগ ক্রেতা গরু সংগ্রহ করায়, ঈদের আগের দিনের শুরু থেকেই হাটে পশুর ঘাটতি তৈরি হয়েছে বলে জানান বিক্রেতারা। আর এই ঘাটতির সুযোগে অনেকে বাড়তি দাম চাচ্ছেন বলেও অভিযোগ করেছেন কিছু ক্রেতা।

পশু সংকট ও দামের অস্থিরতায় রাজধানীবাসীর অনেকেই শেষ সময়েও চাপে রয়েছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ

৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ