ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি

৬ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দিনের কোরবানির বর্জ্য সরাবে ডিএসসিসি

  • আপলোড সময় : ০৮-০৬-২০২৫ ০১:৫০:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৬-২০২৫ ০১:৫০:০০ অপরাহ্ন
৬ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দিনের কোরবানির বর্জ্য সরাবে ডিএসসিসি
পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানীজুড়ে চলছে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম। ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন জানিয়েছে, এরইমধ্যে বেশিরভাগ এলাকা থেকে বর্জ্য অপসারণ করা হয়েছে।

রোববার (৮ জুন) ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) জানায়, ঈদের দিন তাদের আওতাধীন এলাকায় এক লাখ ৩৩ হাজারের বেশি পশু কোরবানি হয়েছে এবং সেই বর্জ্যের শতভাগই ইতোমধ্যে অপসারণ করা হয়েছে। আজ ঈদের দ্বিতীয় দিনেও যেসব এলাকায় কোরবানি হয়েছে, সেসব স্থান থেকে ৬ ঘণ্টার মধ্যে বর্জ্য সরিয়ে ফেলার লক্ষ্যে কাজ করছে সংস্থাটি।

ডিএসসিসির প্রশাসক শাহজাহান মিয়া বলেন, "আমাদের পরিচ্ছন্নতাকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ঈদের দিনেই আমরা বর্জ্য অপসারণে সফল হয়েছি। দ্বিতীয় দিনেও সেই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করছি।"

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) থেকেও শতভাগ বর্জ্য অপসারণের দাবি করা হয়েছে। যদিও সকালে ডিএনসিসির কয়েকটি এলাকায় এখনও কোরবানির বর্জ্য পড়ে থাকতে দেখা গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সেসব জায়গা থেকে দ্রুতই বর্জ্য সরিয়ে নেওয়া হচ্ছে।

এদিকে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, শনিবার রাত ১০টার মধ্যে দেশের ১২টি সিটি করপোরেশনে মোট ৪০ হাজার ১০৪ টন কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে।

তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, “দেশজুড়ে ১২টি সিটি করপোরেশনের সম্মিলিত প্রচেষ্টায় নির্ধারিত সময়ের আগেই শতভাগ বর্জ্য অপসারণ সম্ভব হয়েছে।”

সিটি করপোরেশনগুলোর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নাগরিকরা। তবে কোথাও কোথাও দ্রুত অপসারণ নিশ্চিত না হওয়ায় কিছু অসন্তোষও দেখা দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাদরাসায় দান করা এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি

মাদরাসায় দান করা এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি